ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

করোনা মোকাবেলা করতে বাংলাদেশের কাছে চিকিৎসা সরঞ্জাম চেয়েছে আমেরিকা-পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০, ১০:১৮ পিএম

করোনা মোকাবেলা করতে বাংলাদেশের কাছে চিকিৎসা সরঞ্জাম চেয়েছে আমেরিকা-পররাষ্ট্রমন্ত্রী
দিনদিন মহামারী আকার ধারণ করছে করোনা ভাইরাস।যা মোকাবেলায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশের কাছে মেডিকেল সরঞ্জাম চেয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন,মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে মেডিকেল ইকুইপমেন্ট পাঠানোর জন্য আমাদের কাছে অনুরোধ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন,বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকার নেয়ায় প্রত্যেক দেশেই করোনাভাইরাস সংক্রান্ত মেডিকেল ইকুইপমেন্টের চাহিদা খুব বেড়েছে।কয়েকটি দেশ তাদের দেশে এই মেডিকেল ইকুইপমেন্ট দেয়ার জন্য আমাদের অনুরোধ করেছে।এমনকি স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের দেশে চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য আমাদের কাছে অনুরোধ করেছে।আমাদের ব্যবসায়িক মহল তাদের অনুরোধ বিবেচনা করছে। তিনি বলেন, সৌভাগ্যের বিষয় এই যে, আমাদের দেশে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান এগুলো তৈরির কাজে প্রচেষ্টা চালাচ্ছেন। চীন থেকে চিকিৎসা সামগ্রী আসছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন,আমাদের স্বাধীনতার দিন অর্থাৎ ২৬ মার্চ চীন সরকার তাদের প্রতিশ্রুত দশ হাজার টেস্টিং কিটস এবং দশ হাজার প্রটেকটিভ গাউন এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার আমাদের গিফট হিসেবে হস্তান্তর করবে।এবং দুই দিন পর আরো ১৫ হাজার এন ৯৫ মাস্ক হস্তান্তর করবে। করোনার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে জানিয়ে এ কে আবদুল মোমেন আরও বলেন, সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে পণ্যসামগ্রী রফতানিতে বড় ধরণের আঘাত এসেছে। ইতিমধ্যে বিজিএমইএর তথ্যমতে দুই বিলিয়ন ডলারের রফতানি মূল্য থেমে গেছে এবং কয়েক লাখ শ্রমিক বেকার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ ছাড়াও করোনাভাইরাসের কারণে আমাদের রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে বলে তিনি মনে করেন।