ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

বা্হরাইনে শ্রমিক বৈধকরণ প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রদূতের ফলপ্রসু আলোচনা

প্রকাশিত: ১৩ মে ২০২০, ১২:১৯ এএম

বা্হরাইনে শ্রমিক বৈধকরণ প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রদূতের ফলপ্রসু আলোচনা
মানামা, বাহরাইন ১২ মে ২০২০ : বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ডঃ মোঃ নজরুল ইসলাম বাহরাইনের শ্রমবিষয়ক নিয়ন্ত্রণ সংস্থা এল এম আর এ (LMRA) এর প্রধান (চীফ এক্সিকিউটিভ অফিসার) ওসামা আব্দুল্লাহ আল আবসি এর সাথে আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তার প্রথম বৈঠক করেন। পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের পর রাষ্ট্রদূত করোনা পরিস্থিতিতে তাদের অসাধারণ পদক্ষেপসমূহের জন্য এবং বিশেষ করে, বাহরাইনে অনিয়মিত সকল প্রবাসী কর্মীদেরকে বৈধ হওয়ার সুযোগ প্রদানের জন্য বাহরাইন সরকারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান। আবসি বলেন বাহরাইনে অনিয়মিত কর্মীদের প্রায় ৮০% যেহেতু বাংলাদেশি, সে কারণে এই সাধারণ ক্ষমার সুযোগটি থেকে মূলত বাংলাদেশীরাই উপকৃত হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যদিও প্রায় ১০ হাজার চাকরীচ্যুত হয়েছে তারপরও বৈধতার সুযোগ দেওয়ার কারণে প্রায় ১৫ হাজার নতুন চাকরিতে যোগদান করেছেন। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য আবসি রাষ্ট্রদূত মহোদয়ের সহযোগিতা কামনা করেন। আবসি নিশ্চয়তা দেন যে, সাধারণ ক্ষমার এই সময়কালে কোন অনিয়মিত শ্রমিক বা কর্মীকে গ্রেফতার করা হবে না এবং কোন আইনি ব্যবস্থা নেয়া হবে না। সুতরাং তাঁরা যেন বাহরাইন সরকারকর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নের জন্য সহায়তা প্রদান করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে। রাষ্ট্রদূত করোনা বিষয়ে অব্যাহত সচেতনতামূলক পদক্ষেপসমূহ সম্পর্কে জনাব আবসিকে অবহিত করেন। তিনি জানান, প্রবাসী বাংলাদেশীদেরকে দ্রুততার সাথে পাসপোর্ট সেবা প্রদানের জন্য ২০ মে ২০২০ তারিখ হতে একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পাসপোর্ট গ্রহণ ও বিতরণ করার কাজ শুরু হবে। দূতাবাস পাসপোর্ট নবায়ান বিষয়ে শীঘ্রই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। করোনা পরবর্তী পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশি কর্মীদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা যেতে পারে এবং সেই লক্ষ্যে তাদেরকে কি কি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া যেতে পারে সে বিষয়ে রাষ্ট্রদূত মহোদয় জনাব আবসির সহযোগিতা কামনা করেন। LMRA এর প্রধান জনাব ওসামা আব্দুল্লাহ আল আবসি রাষ্ট্রদূত মহোদয়কে তার ফ্লেক্সি সেন্টারসমূহ সফর করার জন্য আমন্ত্রণ করেন।