ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত ২৫, ভিয়েতনামেও আতঙ্ক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ১০:১৯ পিএম

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত ২৫, ভিয়েতনামেও আতঙ্ক
মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। শুক্রবারের ভূমিকম্পের প্রভাবে প্রতিবেশী থাইল্যান্ড ও ভিয়েতনামেও আতঙ্ক ছড়িয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, মিয়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ভূগর্ভস্থ অগভীরে ৭.৭ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। কয়েক মিনিট পর একই এলাকায় ৬.৪ মাত্রার আফটার শক অনুভূত হয়। ব্যাংককে ভবন ধসে নিহত ৩ থাইল্যান্ডের ব্যাংককে একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। উপপ্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাইয়াচাই জানান, এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে কয়েক ডজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এখনও ৮১ জন আটকা রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, সরকারি অফিসের জন্য নির্মিত বিশাল এই ভবনটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্যাং সু জেলার ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুকথাই বলেন, আমি ঘটনাস্থলে পৌঁছে সাহায্যের জন্য মানুষের আর্তনাদ শুনতে পেয়েছি। শতাধিক মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারে ভয়াবহ ধ্বংসযজ্ঞ মিয়ানমারের রাজধানী নেপিদোর একটি হাসপাতালে অন্তত ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালয়ে রক্তাক্ত অবস্থায় আহতদের অ্যাম্বুলেন্স, গাড়ি ও মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মান্ডালয় জেনারেল হাসপাতালের এক চিকিৎসক বলেন, এত বেশি সংখ্যক আহত আসছেন যে নার্সদের কটন সোয়াব ফুরিয়ে গেছে। দাঁড়ানোর জায়গাও নেই। ৪৫ বছর বয়সী ক্যি শুইন নামের এক নারী বলেন, তার ৩ বছর বয়সী মেয়ে ভূমিকম্পে মারা গেছে। তিনি বলেন, আমি নিচে নামতে দৌড় দেই, কিন্তু সময়মতো পৌঁছাতে পারিনি। সরকারের কাছ থেকে কোনও সাহায্য পাচ্ছি না। সরকারি ভবন ধস, বিমানবন্দর অচল ইয়াঙ্গুন টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নেপিদো বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ধসে পড়েছে। বিমানবন্দরটি বন্ধ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের ভবনও ধসে পড়েছে বলে জানা গেছে। মিয়ানমারের সামরিক জান্তা বিরল এক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মানবিক সহায়তা চেয়েছে। দেশটির ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভিয়েতনামেও আতঙ্ক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যাংককে জরুরি অবস্থা জারি করেছেন। ব্যাংকক স্টক এক্সচেঞ্জ বিকালের ট্রেডিং বন্ধ রেখেছে। ভিয়েতনামের হ্যানয় ও হো চি মিন সিটিতে মানুষ উঁচু ভবন থেকে দৌড়ে বেরিয়ে আসেন। চীন-মালয়েশিয়ায়ও কম্পন চীনের রুইলি শহরে জরুরি কর্মীরা ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। মালয়েশিয়ার পেনাংয়ে কর্মরতরা ভবনের দোলা অনুভব করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের দ্রুত নগরায়ণ ও দুর্বল অবকাঠামো ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা কমিয়ে দিয়েছে। ২০১৬ সালে ৬.৮ মাত্রার ভূমিকম্পে তিন জন নিহত হয়েছিলেন। সূত্র: এএফপি, রয়টার্স, ব্লুমবার্গ