ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

দিল্লি হেরে গেলেন কেজরিওয়াল, ২৭ বছর পর জয়ের পথে বিজেপি

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২২ পিএম

দিল্লি হেরে গেলেন কেজরিওয়াল, ২৭ বছর পর জয়ের পথে বিজেপি
বিধানসভা নির্বাচনে দিল্লির আসনে বিজেপি নেতা প্রবেশ ভার্মার কাছে হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির এই নেতা টানা দুই মেয়াদে দিল্লির ক্ষমতায় ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চলমান ভোটগণনায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ ভোটে প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে পিছিয়ে আছেন কেজরিওয়াল। ফলে দিল্লির ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গেছে। দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন প্রবেশ ভার্মা। ধারণা করা হচ্ছে, তিনি শিগগিরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। ২০১৩ সাল থেকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আসনটি ধরে রেখেছিলেন। এক দশক আগে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে পরাজিত করে আম আদমি পার্টির এক দশকের শাসনের সূচনা করেছিলেন। অন্যদিকে জঙ্গপুরা আসনে ৬৭৫ ভোটে হেরে গেছেন আম আদমি পার্টির আরেক শীর্ষ নেতা মণীশ সিসোদিয়া। এই দুই হেভিওয়েট নেতার পরাজয় যেন গোটা আম আদমি পার্টিরই পরাজয়ের প্রতীক হয়ে উঠেছে। টানা তৃতীয় মেয়াদের জন্য লড়াই করে লজ্জাজনকভাবে হেরে গেলেন কেজরিওয়াল। দুপুর ১টা পর্যন্ত ভোটগণনার ফলাফলে দেখা গেছে, দিল্লির বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে আছে ২২টি আসনে। ফলে দীর্ঘ ২৭ বছর পর দিল্লি জয় করতে যাচ্ছে বিজেপি। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে অনেকেই ভেবেছিল, এবার কংগ্রেস হয়তো জোট বাঁধবে আম আদমি পার্টির সঙ্গে। ভারতের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছিল, কংগ্রেসকে ১৫টি আসন দেবে আপ। কিন্তু শেষ পর্যন্ত তা ঘটেনি। কেজরিওয়াল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আম আদমি পার্টি দিল্লির নির্বাচনে নিজের শক্তি অনুযায়ী একাই লড়বে। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কোনো সম্ভাবনা নেই।’ শেষ পর্যন্ত তাই হয়। আপ একা লড়ার সিদ্ধান্ত নেয়। গত বুধবার দিল্লি বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ৮টা থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের গণনা
পরাজয় মেনে নিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা জনগণের এই রায় গ্রহণ করছি। বিজেপিকে এই জয়ের জন্য অভিনন্দন জানাই এবং আমি আশা করি তারা সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে যার জন্য মানুষ তাদের ভোট দিয়েছে।