ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

টরেন্টোয় বড়লেখাবাসীর আনন্দ আয়োজন

প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৯:১২ পিএম

টরেন্টোয় বড়লেখাবাসীর আনন্দ আয়োজন
কানাডার টরেন্টো শহরের প্রতিটি সামারে বাংলা কমিউনিটির মধ্যে সব সময়ই একটি পিকনিক পিকনিক আমেজ ভর করে। কমিউনিটি প্রায় সবগুলো সংগঠনই চেষ্টা করে সেই পিকনিক আয়োজনের। তবে এইবার সবচাইতে বড় চমক নিয়ে হাজির হয়েছে আমরা বড়লেখাবাসি ।কর্মতৎপর একঝাক তারুণ্য  যারা ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদার’ নামে আয়োজন করেছে এক বিশাল কর্মযজ্ঞের। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদার নাম হলেও এখানে হাজির হয়েছিলেন টরেন্টোতে বসবাসরত বাংলা কমিউনিটির সকল শ্রেণী ও পেশার স্বনামধন্যরা । ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বাইন্ডিং ভেদ করে পুরো কমিউনিটিকে নিয়েই আসলে এক জনমেলায় পরিণত হয়ে উঠেছিল  এই সামার গেট টুগেদার। কী কী  ছিল এই  আয়োজনের মধ্যে?  তার চেয়ে বরং প্রশ্ন করা যেতে পারে কী কী  ছিল না আয়োজনে। শিশু- কিশোরদের জন্য বিভিন্ন ধরণের স্পোর্টস ইভেন্ট ,মহিলাদের জন্য ব্যতিক্রমী কিছু আয়োজন এবং প্রবীণদের আড্ডাকে আরো প্রাণবন্ত করতে ছিলো  মুখরোচক সব খাবার- দাবারের মহা আঞ্জাম। সিলেটের ঐতিহ্য চায়ের সাথে পান- সুপারির কম্বিনেশন প্রবীণদেরকে নিয়ে গিয়েছিল এক নস্টালজিক আড্ডায়। খাবার-দাবারের ব্যবস্থাপনায় ছিলেন বড়লেখা থেকে আগত পুরাতন এবং নতুনদের সমন্বয়ে একদল ভলান্টিয়ার এবং তাদেরকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন থেকে কানাডাতে বসবাসরত কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল সিনিয়র সিটিজেনরা। পুরো আয়োজনটিতে ছিল একদম সিলেটি আবহ। নতুনদের  বলতে শুনেছি ,তারা অনুভব  করছেন তারা  সিলেটেই আছেন । পাহাড়, ঢিলায় ঘেরা বড়লেখার স্মৃতিকে ফিরিয়ে  এনেছে  ৩৯০ মর্নিং সাইটের এই পার্ক। স্থান বদল হয়েছে কিন্তু  বদল হয়নি আথিতেয়তা । সেজন্য এই আয়োজনটি ছিল আন্তরিক ,আত্মিক এবং নস্টালজিক। বড়লেখা থেকে আগত অসংখ্য নতুনদের মধ্যে রয়েছে স্পোটিং কর্ম তৎপরতা আর তারাই যেন খুঁজছিল একটি প্ল্যাটফর্ম। দীর্ঘদিন থেকে কানাডায় বসবাস করা বড়লেখার সংগঠকরাও হয়তো বুঝতে পেরেছিলেন এই নবাগতদের জন্য একটি প্ল্যাটফর্ম খুবই জরুরী। সেজন্যই অনেকের আড্ডাতে উঠে এসেছে বড়লেখার জন্য একটি স্পোর্টস ক্লাবের দরকার ,যেমনটি আছে বিয়ানীবাজার এবং জুড়ি উপজেলায়। বড়লেখার প্রবীণ মুরুব্বিরা নির্দেশনা দিচ্ছিলেন বড়লেখার জন্য এমন একটি স্পোর্টিং ক্লাব করার জন্য। আয়োজকদের সাথে কথা বলে জানা গেল তারাও সে পথে হাঁটছেন। বড়লেখার জন্য একটি সুখবর নিয়ে আসছেন এবং তারাও পাশ্ববর্তী দুটি উপজেলার মতো গঠন করতে যাচ্ছেন বড়লেখা  স্পোর্টস ক্লাব। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদার আয়োজন করে বড়লেখাবাসী যেভাবে   প্রায় হাজারো  প্রবাসীর জনমেলা করেছেন তাতে সন্দেহাতীতভাবে   প্রত্যাশা  করা যায়- টরেন্টোর বাংলা কমিউনিটিতে  তারা  ভবিষ্যতে বড়লেখা অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন আপন যোগ্যতায় স্বগৌরবে।  তাদের আন্তরিক আহ্বান এবং আয়োজনে আনন্দ অনুভূতি প্রকাশ করেছেন  অতিথিবৃন্দ। কানাডায় বড়লেখাবাসীর প্রবীণ এবং নবীনদের সমন্বয়ে সুন্দর অগ্রযাত্রা যেন আগামীতে  আরও মসৃণ এবং আনন্দময় হয়- আন্তরিক শুভকামনা ও অসংখ্য ধন্যবাদ ।