ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমার সময় বাড়ালো কুয়েত

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০, ১০:৩১ পিএম

অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমার সময় বাড়ালো কুয়েত

কুয়েতে অবৈধ অভিবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার সময় বাড়লো ৩০ এপ্রিল পর্যন্ত। বুধবার ১৫ এপ্রিল বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দুতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গত ১১ এপ্রিল হতে ১৫ এপ্রিল পর্যন্ত প্রায় ৪ হাজার বাংলাদেশি সাধারণ ক্ষমার নিবন্ধণ করেছে। কুয়েত সরকার তাদের দেশের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে ১ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে সকল অবৈধ অভিবাসীরা নিজ দেশে ফিরে যাবে তাদের বিমান টিকেট সহ যাবতীয় খরচ কুয়েত সরকার বহণ করবে। নতুন ভিসা নিয়ে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে তারা। বাংলাদেশিদের জন্য ১১ এপ্রিল হতে ১৫ এপ্রিল ছিল শেষ সময় কিন্তু সাধারণ ক্ষমায় দেশে যেতে আগ্রহী অবৈধ বাংলাদেশিদের ভীড় বেশি হওয়ায় সময় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। যাদের কাছে বৈধ পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ থাকতে হবে )রয়েছে তারা ফরওয়ানিয়া ব্লক-১ ও জিলিব আল সুয়েখ ব্লক-৪ উভয় স্থানে ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমার নিবন্ধণ করতে পারবে।

এছাড়া যেসব প্রবাসী মাহবুল্লাহ ও জিলিব আল সুয়েখ অঞ্চলের লকডাউন এলাকার মধ্যে রয়েছেন তাদের জন্য ১৬ এপ্রিল ও ১৭ এপ্রিল জিলিব আল সুয়েখ ব্লক-৪, রোড নং-২৫০ দোয়ার মোয়াসালাতে ক্ষমা কার্যক্রম চলছে। আর যারা মাহবুল্লাহ এলাকার বাসিন্দা তাদেরকে ব্লক-১ আলেয়া ইন্টারন্যাশনাল হাসপাতালের সামনে থাকতে বলা হয়েছে। ফরওয়ানিয়া এলাকায় ট্রাভেল পারমিট সংক্রান্ত কার্যক্রম আগামী ১৬ এপ্রিল হতে সাময়িকভাবে বন্ধ থাকবে। চালু হলে নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হবে।