ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

আগামী কয়েক সপ্তাহে সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২০, ০৭:৩৫ পিএম

আগামী কয়েক সপ্তাহে সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে

সৌদি স্বাস্থ্যমন্ত্রী ড. তৌফিক আল রাবিয়া বলেছেন, সম্প্রতি দেশি বিদেশি চারটি পৃথক সংস্হার এক গবেষণায় দেখা গেছে আগামি কয়েক সপ্তাহে সৌদি আরবে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লক্ষ পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। সৌদি সরকার অনেক আগে থেকেই করোনা ভাইরাসের বিস্তাররোধে সম্ভব সর্বোচ্চ সকল সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। তিনি সরকারের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের শ্রমিকদের তাদের ভাষায় প্রত্যেককে এই বিষয়ে সচেতন করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন যে সরকারি নির্দেশনা মেনে চলার হার ৫০%। তাই সরকারি নির্দেশনা মেনে চলতে সবাই সচেষ্ট হতে হবে ।

উল্লেখ্য, অনেক আগে থেকেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সরকারি, বেসরকারি কর্মক্ষেত্রে উপস্হিতি স্হগিতকরণ । স্হল, নৌ ও আকাশ পথসহ সমস্ত সিমান্ত বন্ধ করা হয়েছে । পবিত্র দুই মসজিদ সহ সমস্ত মসজিদ, জনসমাগম, শপিং মল, বিয়ের অনুষ্ঠান, গণপরিবহন, ট্রেন, ট্যাক্সি এবং এক শহর থেকে অন্য শহরে যাতায়াত বন্ধ রয়েছে ।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সৌদির যে সকল অঞ্চলে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ ছিল, সেসকল অঞ্চলে আগামিকাল ৮ এপ্রিল বুধবার বিকাল ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। অর্থাৎ ঐ সকল অঞ্চলে চার ঘন্টা কারফিউ বৃদ্ধি করা হয়েছে । আর যেখানে ২৪ ঘণ্টা কারফিউ ছিল সেখানে ২৪ ঘন্টাই বলবৎ থাকবে।

মন্ত্রণালয় আরও জানায়, দেশটির সকল প্রদেশে রেস্টুরেন্ট থেকে হোম ডেলিভারি অর্ডার (যে সমস্ত রেস্টুরেন্টের ডেলিভারি দেয়ার অনুমতি রয়েছে) সময়সীমা রাত দশটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

গ্যাস স্টেশন, সার্ভিস এন্ড মেইন্টেনেন্স প্রতিষ্ঠান, প্লাম্বিং- ইলেক্ট্রিক- এসি টেকনিশিয়ানের কাজ, পানি পৌছানোর কাজে নিয়োজিত কোম্পানি এবং ফিলিং স্ট্যাশনে অবস্থিত যানবাহন মেন্টেইনেন্সের/ সিয়ানা দোকানসমূহ খোলা থাকবে।

কারফিউ শিথিল থাকবে শষ্য (মাজরা), মৎস, ছাগল পালন-উৎপাদন ও পোল্ট্রি ফার্মের সাথে সংশ্লিষ্টদের জন্য। এই খাতের সাথে সম্পৃক্ত মালিকরা প্রতি সপ্তাহে একবার সৌদি কর্তৃপক্ষের নিকট হতে কারফিউ আওতামুক্ত পত্র নবায়ন করে নিতে হবে।

একই ভাবে ইতোপূর্বে যাদেরকে কাজের স্বার্থে কারফিউর আওতার বাইরে রাখা হয়েছিল তারা এসব এলাকায় অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করতে পারবে। জনস্বার্থ বিবেচনায় এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয়।

এদিকে সৌদিআরবে গত ২৪ ঘন্টায় (৬ এপ্রিল বিকেল চার টার পর থেকে ৭ এপ্রিল বিকেল চার টা পর্যন্ত) নতুন করে আরো ২৭২ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭ শত ৯৫ জন। সুস্হ্য হয়েছেন ৬ শত ১৫ জন । মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন।

এখন পর্যন্ত, শতকরা হিসাবে করোনায় মৃতদের মধ্যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি । বাংলাদেশিদের অসচেতনতা এবং নিজের প্রতি অবহেলাসহ সরকারের নির্দেশনা অমান্যের কারনে আরও বেশি প্রাণহানির আশংকা রয়েছে ।