ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

কাতারের বন্ধ শ্রমবাজার নতুন করে চালু,বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪০ পিএম

কাতারের বন্ধ শ্রমবাজার নতুন করে চালু,বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ

[youtube]Yo3rpDxQ8zQ[/youtube] গেল বছর আগস্ট মাসে কাতারে বাংলাদেশিদের হাতে এক নেপালি নাগরিক খুনের ঘটনাসহ বিভিন্ন অপরাধের কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ওপর বিধি-নিষেধ আরোপ করে দেশটির সরকার। ফলে সংকুচিত হয়ে পড়ে বাংলাদেশের শ্রমবাজার।পরবর্তীতে দু’দেশের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে সকল জটিলতা কাটিয়ে নতুনভাবে উন্মোচিত হচ্ছে কাতারের শ্রমবাজার।

গত ৩ ও ৪ ফেব্রুয়ারি কাতার সফরকালে প্রবাসীকল্যাণ সচিব সেলিম রেজার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল কাতার শ্রম মন্ত্রণালয়ের সাথে দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে সম্মত হয় কাতার।এক্ষেত্রে, বিদেশি কর্মী নিয়োগে বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে বলে জানানো হয়। রেমিট্যান্স প্রেরণে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা ব্যাপক ভূমিকা রাখছে তাই প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন অপরাধ থেকে বিরত থাকার পাশাপাশি নতুন করে ভিসা চালু করায় উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিটির নেতারা। অন্যদিকে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বলেন,কাতার শূন্য খরচে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেন।তবে যেসব কোম্পানি খরচ বহন করবে না, সেখানে ১ লাখ ৭৮০ টাকা সরকার নির্ধারিত খরচে কর্মী আসতে পারবে। তিনি আরো বলেন,কাতার বৃহত্তম পরিবহন সেবা প্রতিষ্ঠান মোয়াসালাতে গাড়িচালক, সিকিউরিটি সার্ভিস, কৃষিখাত, ,নার্সসহ বিভিন্ন সেবা খাতে বাংলাদেশি দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে।আর দু'দেশের বৈঠকে ফলপ্রসূ আলাপ হয়েছে। কাতারে ২০২২ সালের ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ার ফলে কাতারে এখন শুধু দক্ষ কর্মীর প্রয়োজন।আর দূতাবাসের তথ্যমতে বর্তমান কাতারে সারে চার লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে।