ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

সৌদি আরবে আকামার মেয়াদোত্তীর্ণ ও হুরুব প্রাপ্ত অবৈধ প্রবাসীদের দেশে ফেরার বিশেষ সুযোগ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৮:২৮ পিএম

সৌদি আরবে আকামার মেয়াদোত্তীর্ণ ও হুরুব প্রাপ্ত অবৈধ প্রবাসীদের দেশে ফেরার বিশেষ সুযোগ

[youtube]2mstDbskZT0[/youtube]

সৌদি আরবে আকামার মেয়াদোত্তীর্ণ ও হুরুব প্রাপ্ত অবৈধ প্রবাসীদের জেল জরিমানা ছাড়া দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছেন রাজকীয় সৌদি সরকার । ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচীর আওতায় পড়ছেন রেসিডেন্ট পারমিট ( আকামা ) মেয়াদোত্তীর্ণ হওয়া ও কর্মস্হল থেকে পলায়নকারি ( হুরুব প্রাপ্ত ) কর্মীরা । তবে, যাদের নামে সৌদি আরবে কোন প্রকার গাড়ি ও মামলা নেই, তাদের বিনা জেল জরিমানা ও এক্সিটের খরচ ছাড়া শুধুমাত্র বিমান টিকেটের খরচ দিয়ে দেশে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে । দেশটির শ্রম কার্যালয় থেকে বিশেষ একটি আবেদন ফরম দেওয়া হয়, এটি যথাযথ ভাবে পূরণ এবং বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেট থেকে সত্যায়িত করে স্হানীয় সৌদি শ্রম কার্যালয়ে জমা দিতে হবে । সেখানে যাচাই বাচাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আবেদনকারিকে মুঠোফোনে ক্ষুদ্রবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।

এরই মধ্যে শত শত প্রবাসী এই বিশেষ সুযোগ গ্রহনের জন্য দূতাবাসের শরণাপন্ন হয়েছেন । ২২ ডিসেম্বর প্রথম দিনেই ১ শ ৬১ জন আবেদন করেছেন যাদের মধ্যে ৮০ জনের আকামা মেয়াদোত্তীর্ণ এবং ৩০ জন হুরুব প্রাপ্ত বাকীরা অন্যান্য সেবার । ২৩ ডিসেম্বর ১ শ ৯৩ জন আবেদন করেছেন তাদের মধ্যে ১ শ ৩৫ জন ছিলেন আকামার মেয়াদোত্তীর্ণ এবং ৩০ জন ছিলেন হুরুব প্রাপ্ত । দিন দিন এই সংখ্যা আরো বাড়ছে । এটি আগের মতো সাধারন ক্ষমা নয়, কতৃপক্ষ বলছেন বিশেষ সুযোগ । আকামার মেয়াদোত্তীর্ণ কর্মীরা এই সুযোগ নিয়ে বাংলাদেশে গিয়ে ইচ্ছা করলে আবার নতুন ভিসায় সৌদি আরব আসতে পারবেন কিন্তু হুরুব প্রাপ্তরা পারবেন না ।