ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

১২ ডিসেম্বর লন্ডনে সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতি কনসার্ট

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২১, ০৫:৪২ পিএম

১২ ডিসেম্বর লন্ডনে সাম্প্রদায়িকতা বিরোধী  সম্প্রীতি কনসার্ট
আগামী ১২ ডিসেম্বর,  লন্ডনে অনুষ্ঠিত  হতে যাচ্ছে সাম্প্রদায়িকতা বিরোধী  সম্প্রীতি কনসার্ট। বিভিন্ন সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক নৃশংসতা ও বৈচিত্র্যময় ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি বিনষ্টের ধারাবাহিক অপচেষ্টার বিরুদ্ধে  অবস্থান ও একাত্মতা জানাতে, বিলেতে বসবাসরত, সঙ্গীতশিল্পী, আবৃত্তিশিল্পী, নাট্যশিল্পী, যন্ত্রশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, সুরকার, চলচ্চিত্র নির্মাতা, টিভি নির্মাতা, সাংবাদিক, লেখক-সহ সকল সাংস্কৃতিক, নান্দনিক ও সৃজনশীল শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের এক যৌথ সাংস্কৃতিক আন্দোলনের উদ্যোগ এই সম্প্রিতী কনসার্ট ইউকে। ১২ ডিসেম্ভরের এই সম্প্রীতি কনসার্টে   যুক্তরাজ্যের বার্মিংহাম ম্যানচেস্টার,  লীডস, ওল্ডহ্যাম সহ বিভিন্ন শহর থেকে শিল্পী, সংস্কৃতি কর্মীরা এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন উদ্যেক্তাগণ। এবং একাত্মতা প্রকাশের জন্য শিল্পী কলাকুশলীগণ সবাই একই ধরণের কাপড় পরিধান করবেন।  অনুষ্ঠানকে সফল করতে, গান, আবৃত্তি, নাটক, নাচ এর জন্য বিভিন্ন উপকমিটি করে দায়িত্ব বন্টন করা হয়েছে। সম্প্রতি কনসার্ট  ইউকের আয়োজকেদের পক্ষ থেকে জানানো হয়েছে ১২ ডিসেম্ভর লন্ডনের  মেফেয়ার ভ্যানুতে অনুষ্ঠিত  এই কনসার্টে  কোন ধরণের পারিশ্রমিক ছাড়া,  সবাই স্বপ্রণোদিত হয়ে যোগ দিয়েছেন শিল্পী কলা কুশলী সবাই।  উদ্যোক্তাদের  সমন্বয়ক উর্মি মাজহার বলেন, আমরা শুধু উদ্যোগটা নিয়েছি, বাকীটা সবাই মিলে খুব সুন্দর ভাবে আয়োজন করেছেন।  যে উদ্দেশ্য নিয়ে আমরা উদ্যেগটি নিয়েছি সেখানে আমরা শতভাগ সফল হবো বলে আশাবাদী। প্রবাসে তো আমাদের পক্ষে রাজপথে নামা সম্ভব না। শিল্পী,সংস্কৃতির  মানুষের  জায়গাটা ও  ভীন্ন। যে দেশের মানুষ  অসাম্প্রদায়িক  চেতনার জায়গা থেকে মুক্তিযুদ্ধ করে একটি স্বাধীন দেশ অর্জন করেছে, সেই দেশ কখনো সাম্প্রদায়িক  হতে পারে না। সেই বার্তাটা আমরা দিতে চাই। হাজার বছরের অসাম্প্রদায়িক  চেতনা অটুট রাখতে আমরা হাতে হাত ধরে নানা  পেশার, নানা ধর্মের,নানা মতের মানু্ষ, এক সাথে সেই আওয়াজটা  তুলতে চাই,  বাংলাদেশ সাম্প্রদায়িক  সম্প্রীতর  দেশ। আগামী ১২ ডিসেম্ভর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে  বিলেতের বাঙালিদের সবাইকে  সম্প্রীতি কনসার্টে  যোগ দেয়ার ও আহবান জানান তিনি।