ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

স্বাধীনতার ৫০ বছরে গণমাধ্যম আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ০৭:৪০ পিএম

স্বাধীনতার ৫০ বছরে গণমাধ্যম আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও, সেই স্বাধীন দেশে গণমাধ্যমের স্বাধীনতার জন্য সব সময়ই সংগ্রাম করতে হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে এসে দেশের গণমাধ্যম আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি। গণমাধ্যমের কণ্ঠরোধে হয়েছে নানা আয়োজন। তবে গণমাধ্যমের কণ্ঠরোধ মোকাবেলার মোক্ষম জবাব হচ্ছে আরও বেশি সাংবাদিকতা। যত বাধাই আসুক সাংবাদিকতার কাজটা ঠিকঠাক চালিয়ে যেতে হবে সাংবাদিকদের। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনের মুল বার্তা ছিলো এটাই। লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে’ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম: যুক্তরাজ্যে গণমাধ্যমের ভূমিকা. এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আয়োজনে নভেম্বর মাসব্যাপী চলছে ‘মুক্তি ও স্বাধীনতা নাট্য উৎসব’। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের এ আয়োজনটি সাধারণত ‘এ সিজন অব বাংলা ড্রামা’ নামে পরিচিত। তবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এবার ওই ভিন্ন নামকরণ। এ উৎসবে গত ৯ নভেম্বর মঙ্গলবার লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ ওয়ার অব ইন্ডিপেনডেন্স: রোল অব মিডিয়া ইন দ্য ইউকে + প্রেস ফ্রিডম ইন বাংলাদেশ’ (বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম: যুক্তরাজ্যে গণমাধ্যমের ভূমিকা এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা) শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠিত হয় কুইনমেরি ইউনিভার্সিটির আর্টস ওয়ান ভবনের পিন্টার স্টুডিওতে। ‘বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক বিবিসি সাংবাদিক উদয় শংকর দাস। অনুষ্ঠানে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার চিত্র তুলে ধরেন বিবিসি বাংলার সাবেক প্রযোজক ‍উদয় শঙ্কর দাশ। তাঁর আলোচনায় উঠে আসে বাংলাদেশে মুক্ত সাংবাদিকতার পথে বাধা ও চ্যালেঞ্জের ইতিহাস। তাঁর আলোচনার মূল বার্তা ছিলো- যত বাধাই আসুক, সাংবাদিকদের সাংবাদিকতার কাজটি চালিয়ে যেতে হবে। এটাই সাংবাদিকতার মুক্তির সঠিক সংগ্রাম। এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ব্রিটিশ সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা উপস্থাপন করেন ই-সাউথ এশিয়ার সম্পাদক বুলবুল হাসান। তাঁর আলোচনা থেকে উঠে আসে বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে বিশ্ববাসীর সমর্থন আদায়ে ব্রিটিশ গণমাধ্যমের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিলো। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে জিডিপি, মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, শিক্ষার হার, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ চমৎকার অগ্রগতি অর্জন করেছে। তবে দুর্নীতি মোকাবেলা, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণে চ্যালেঞ্জ এখনও দেশের কাঙ্খিত অগ্রগতির পথে বাধা হয়ে রয়েছে। অনুষ্ঠানে ছিল লং টেবিল এটিকুয়েট। এতে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা মন্তব্যে অংশ নেন ১২ জন আলোচক। আলোচনায় অংশ নেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, বিবিসি’র সাবেক সাংবাদিক উদয় শঙ্কর দাশ, এশিয়ান এইজ-এর সাবেক সম্পাদক বদরুল আহসান, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমদ, চ্যানেল এস-এর হেড অব নিউজ ফারহান মাসুদ খান, ই-সাউথ এশিয়ার সম্পাদক বুলবুল হাসান, যমুনা টিভির মাহফুজ মিশু এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য নাজমুল ইসলাম ও সালেহ আহমদ । লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী। অনুষ্ঠানটির সার্বিক তত্ববধানে ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আর্টস অফিসার কাজী রুকসানা বেগম। সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা মন্তব্য করেন আলোচকগণ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে আলোচনার বিরতিতে দেশাত্ববোধক গান পরিবেশন করেন রুপি আমীন, মোস্তফা কামাল মিলন ও পাপ্পু।