ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

স্তন ক্যান্সার সচেতনতায় যশোরে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

স্তন ক্যান্সার সচেতনতায় যশোরে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) “আমরা নারী” এবং এর সহযোগী সংগঠন “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ৯টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। যশোর সদরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। র‍্যালি শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। আলোচনায় অংশ নেন  যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, যশোর সদর হাসপাতালের ডা. বনি  আমিন, যশোর মেডিকেল কলেজের ডা. তৌহিদুর রহমান শাকিল, ও 'আমরা নারী' ও 'আমরা নারী রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট -এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কএম এম জাহিদুর রহমান বিপ্লব। আলোচকরা নারীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। “আমরা নারী” একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যা নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসুরক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত। সহযোগী সংগঠন “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ খাদ্য বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। সারাদেশে ধারাবাহিকভাবে আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার ও ক্যাম্পেইনের অংশ হিসেবেই যশোরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী সচেতনতা কার্যক্রমের সাথে সঙ্গতি রেখে “আমরা নারী” ও “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ব্যাপক কর্মসূচি পরিচালনা করছে। যশোরে আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগী পার্টনার ছিল YAV ফাউন্ডেশন।