ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

সাড়ে তিন হাজার গার্মেন্টস শ্রমিককে সহায়তা দেয়া হবে ২১ কোটি ৬৫ লাখ টাকা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৯:৪১ পিএম

সাড়ে তিন হাজার গার্মেন্টস শ্রমিককে সহায়তা দেয়া হবে ২১ কোটি ৬৫ লাখ টাকা
শতভাগ রফতানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে ৩ হাজার ৪’শ ২৮ জন শ্রমিককে মৃত্যজনিত, চিকিৎসা এবং শ্রমিকের সন্তানদের শিক্ষা সহায়তা হিসেবে সদস্যদের প্রায় ২১ কোটি ৬৫ লাখ টাকা সহায়তা দেয়া হবে। আজ বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় তহবিলের ১৮তম বোর্ড সভায় এ সহায়তার বিষয়টি অনুমোদন দেয়া হয়। সহায়তার জন্য অনুমোদন প্রাপ্তদের মধ্যে বিজিএমইএ এর ৪৯৫ জন এবং বিকেএমইএ এর ২৪১ জন শ্রমিকের মৃত্যজনিত এবং দুর্ঘটনায় স্থায়ী পঙ্গুত্ব বরণের কারণে সহায়তা দেয়া হবে ১৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিএমইএ এবং বিকেএমইএ এর ২০৪০ জন শ্রমিককে চিকিৎসা সহায়তা দেয়া হবে ৫ কোটি টাকা ৬৮ লাখ ১৬ হাজার টাকা। এছাড়া শ্রমিকের ৬৫২ জন মেধাবী সন্তানকে শিক্ষা সহায়তা হিসেবে দেয়া হবে এক কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গঠিত কেন্দ্রীয় তহবিলে শতভাগ রপ্তানী পণ্যের মূল্যের ০.০৩ শতাংশ অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি জমা হয়। বোর্ড সভায় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি মো. মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক আ ন হ সাইফুদ্দীন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি এবং মহিলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা খায়রুন নাহার তামরিন অংশ গ্রহন করেন।