ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

লন্ডন বাংলা সাহিত্য উৎসব ও বইমেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ০৬:৫৯ এএম

লন্ডন বাংলা সাহিত্য উৎসব  ও বইমেলা অনুষ্ঠিত
গত ১৬ অক্টোবর, রবিবার পূর্ব লন্ডনের কবি নজরুল প্রাইমারি স্কুলে অনলাইন বাংলা নিউজ পোর্টাল ‘আমাদের প্রতিদিন.ডটকম’-এর ব্যবস্থাপনায় ‘লন্ডন বাংলা সাহিত্য উৎসব ২০২২’ ও বইমেলা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বিপুলসংখ্যক কবি, সাহিত্যিক ও সাংবাদিকের উপস্থিতিতে মুখরিত, অত্যন্ত ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত চার পবের্র সাহিত্য উৎসব ও বইমেলার প্রথম পর্বে ছিল সাহিত্যালোচনা ও ৫টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য-এর সভাপতি কবি ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক সালেহা চৌধুরী, বিশেষ অতিথি কবি হামিদ মোহাম্মদ ও কবি আতাউর রহমান মিলাদ। অনুষ্ঠানে কবিতার ওপর আলোচনা করেন কবি মিলটন রহমান, ছড়ার ওপর ছড়াকার সৈয়দ হিলাল সাইফ ও সাহিত্যের ওপর কথাশিল্পী সাগুফতা শারমিন তানিয়া। অনুষ্ঠানে কবি আসমা মতিন, কবি আহমদ হোসেন হেলাল, কবি আলী রেজা খান ও লেখক মোহাম্মদ নূরুল হকের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি এ কে এম আবদুল্লাহ। দ্বিতীয়পর্বে ছিল কবিকণ্ঠে কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও পুঁথিপাঠ। স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন - কবি ময়নূর রহমান বাবুল, আবু মকসুদ, এ কে এম আবদুল্লাহ, হেনা গেম, লোনা রাহনুমা, জুয়েল রাজ, মিলটন রহমান, মোহাম্মদ ইকবাল, মুস্তফা জামান চৌধুরী নিপুন, আসমা মতিন, ফাহমিদা ইয়াসমিন, নূরহাজান রহমান, সাহারা খাতুন, সৈয়দ হিলাল সাইফ, আলী রেজা খান, আহমদ হোসেন হেলাল, মোহাম্মদ নূরুল হক, আবদুল কাইয়ুম, সারওয়ার-ই-আলম, আনোয়ারুল ইসলাম অভি, ইকবাল বাহার সোহেল প্রমুখ। স্বরচিত পুঁথি পাঠ করেন হাজেরা কোরেশি অপি, সিলেটি চিঠি পাঠ করেন শাহারা খান। আবৃত্তি করেন - সোমা দাস, আরফুমান চৌধুরী, ফয়সল নূর ও শতরূপা চৌধুরী। তৃতীয়পর্বে ছিল লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান সম্পাদিত ‘আমাদের প্রতিদিন’-এর ১২শ বর্ষপূর্তি উৎসব উপলক্ষে আলোচনানুষ্ঠান। কবি ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে এবং সাংবাদিক এনাম চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত এই পর্বের প্রধান অতিথি ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী, এবং বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বর্তমান সেক্রেটারি জেনারেল তাইসির মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি জেনারেল ও একাত্তর টেলিভিশনের সিলেট প্রতিনিধি ইকবাল মাহমদ প্রমুখ। অনুষ্ঠানে বিলাতের বাংলা অনলাইন মিডিয়ার উপর মূল প্রবন্ধ পাঠ করেন লেখক-গবেষক ফারুক আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন করেন - ৫২বাংলা টিভির সম্পাদক কবি ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি। বক্তব্য রাখেন সাংবাদিক আকবর হোসেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি রহমত আলী, কবি আবু সুফিয়ান চৌধুরী, অধ্যক্ষ আবদুল মুতলিব। চতুর্থপর্বে ছিল সঙ্গীতানুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন -শিল্পী সুমা দাস, শতরূপা চৌধুরী এবং নৃত্য পরিবেশন খ্যাতিমান নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ। সঙ্গীত পরিচালনায় ছিলেন - নূরুল ইসলাম ও মিন্টু গোস্বামী। বইমেলায় অংশগ্রহণ করে - দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, সাহিত্য প্রকাশ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ ও প্রবাস প্রকাশনী। আরো উপস্থিত ছিলেন সাবেক স্পিকার আহবাব হোসেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, কবি আহমদ ময়েজ, কবি ইকবাল হোসেন বুলবুল, বাংলাদেশ সেন্টারের সহ- সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান, রেইনবো ফ্লিম সোসাইটির কর্ণধার মোস্তফা কামাল, রাজনীতিবিদ শামীম আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমদ, ইসি মেম্বার আহাদ চৌধুরী, ইসি মেম্বার আব্দুল হান্নান, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, কবি ফারুক আহমদ রণি, জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলি উদ্দিন শামীম, সাংবাদিক আব্দুল মুনিম ক্যারল, দৈনিক যুগান্তরের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, কবি মুহিবুর রহমান মুহিব, সমাজকর্মী রফিক উদ্দিন, এম আর খান নান্না, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের কালচারাল সেক্রেটারি সালেহ আহমদ, বোর্ড মেম্বার কবির আহমদ বাদশা, হাওয়া টিভির রুমানা এনাম, লুনা ইসলাম, জোছনা পারভীন, রুহেলা বেগম, সমাজকর্মী সরওয়ার আহমদ প্রমুখ। লন্ডন বাংলা সাহিত্য উৎসব ২০২২’ ও বইমেলা অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে বিলেতবাসী প্রয়াত তিন বিশিষ্টজন –মহান একুশের গাণের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী,লেখক,সাংবাদিক ও রাজনীতিক ইসহাক কাজল,সাংবাদিক ও কমিউনিটি নেতা সাহাবুদ্দিন আহমদ বেলাল কে।