ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

লন্ডনে প্রকাশক ও গবেষক মোহাম্মদ নওয়াব আলীর সাথে মতবিনিময় ও ‘বাসিয়ার বই আলোচনা‘র  মোড়ক উন্মোচন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ০৮:৪৬ পিএম

লন্ডনে প্রকাশক ও গবেষক মোহাম্মদ নওয়াব আলীর সাথে মতবিনিময় ও ‘বাসিয়ার বই আলোচনা‘র  মোড়ক উন্মোচন
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য- এর  উদ্যোগে গত ২৫শে জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায় ইস্ট লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে- বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী, গবেষক মোহাম্মদ নওয়াব আলীর সাথে মতবিনিময় ও “বাসিয়ার বই আলোচনা” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। কবি ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে ও কবি এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সকলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কবি আসমা মতিন, আমিনা আলী,আন্জুমান আরা অন্জু। সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচনায় অংশনেন— মন্টিফিওরি সেন্টারের সাবেক CEO ও SSBA-এর চেয়ারম্যান আজিজ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ি , শিক্ষানুরাগী আব্দুল বারী, সংগঠনের সাবেক সভাপতি গবেষক ফারুক আহমদ, সাংবাদিক ,সাহিত্যিক হামিদ মোহাম্মদ, সাংবাদিক, লেখক মতিয়ার চৌধুরী,সমাজকর্মী রওশন আরা মালিক চৌধুরী,সংস্কৃতিকর্মী ও উদীচীর সাবেক সম্পাদক আমিনা আলী, সাবেক কাউন্সিলর কবি শাহ সোহেল, কবি, নাট্যকার মজিবুল হক মনি, সংগঠনের সহ সাধারণ সম্পাদক কবি, ছড়াকার মোসাইদ খান,সংগঠনের ট্রেজারার লেখক আনোয়ার শাহজাহান, দর্পন সম্পাদক রহমত আলী, সংস্কৃতিকর্মী আশরাফ মাহমুদ নেসওয়ার,কবি মোহাম্মদ ইকবাল, কবি আসমা মতিন, HBCA- এর পরিচালক আন্জুমান আরা অন্জু, লেখক, সাংবাদিক আব্দুল মুকিত মুখতার, কবি,প্রাবন্ধিক উদয় শংকর দুর্জয়,কবি শামীম আহমদ, কবি মুহাম্মদ মুহিদ,কমিউনিটি এক্টিভিস্ট আবুল ফয়েজ ও এক্টিভিস্ট পির মন্জুর হোসেন, সাংবাদিক মাহমুদুর রহমান শাহনুর প্রমুখ। সভায় বক্তারা প্রকাশনা বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। নিষ্ঠার সাথে কাজ করার জন্য বাসিয়া প্রকাশনীর প্রকাশনার ভূয়াসী প্রসংশা করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রকশনা শিল্পের খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য দেন বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী গবেষক মোহাম্মদ নওয়াব আলী। তিনি প্রবাসি লেখকের বই প্রকাশে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন এবং  তাঁকে নিয়ে এধরনের আয়োজনের জন্য সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য  সহ সকলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও বাসিয়ার বই আলোচনা- গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।