ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

মুক্তিযুদ্ধের সংগঠক রসেনডেল শহরের প্রবীণ ব্যক্তিত্ব নিভৃতচারী 'মাষ্টার' লাল মিয়া আর নেই

প্রকাশিত: ০৬ জুলাই ২০২১, ০৪:৪৮ পিএম

মুক্তিযুদ্ধের সংগঠক রসেনডেল শহরের প্রবীণ ব্যক্তিত্ব  নিভৃতচারী 'মাষ্টার' লাল মিয়া আর নেই
নর্থ ইংল্যান্ডের রসেনডেল শহরে বাস করা এম এ মিয়া মৃত্যুবরণ করেছেন । সোমবার (৫ জুলাই) রাত ১১ টার দিকে ব্লাকপুলের একটা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন । এই শহরে তিনি প্রায় ৫ দশকেরও অধিক সময় থেকে বসবাস করে আসছিলেন। এই শহরে বাংলাদেশী কমিউনিটিকে একটা দৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে তিনি কাজ করে গেছেন বিগত দিনগুলোতে । জনগণের কল্যানে নিবেদিত প্রাণ এই প্রবীণ ব্যক্তিত্ব হাজী লাল মিয়া নামে পরিচিত। ১৯৭১ সনে প্রতিষ্ঠিত রসেনডেল বাংলাদেশ এসোসেয়শেনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়ীত্ব নেয়ার পর থেকে লাল মিয়া আমৃত্যু এই এসোসিয়েশনের মাধ্যমে কমিউনিটির সেবা করে গেছেন । উল্লেখ্য যে, এই সংগঠনটি ১৯৬৩ সনে বাংলাদেশী মানুষের দ্বারা পকিস্থানী ওয়েলফেয়ার এসোসিয়েশন নামে প্রতিষ্ঠা লাভ করেছিল। তখনও তিনি এ সংগঠনের সাধারন সম্পাদক ছিলেন । নিভৃতচারী, পরোপকারী এই ব্যক্তিত্ব নর্থওয়েষ্টের অনেক মানুষকে ইমিগ্রেশন সহায়তা দিয়ে এদেশে স্থায়ী হতে সহায়তা করেছেন। তিনি ছিলেন রসেনডেল মেলা কমিটির সদস্য, ছিলেন রসেনডেল ফেইথ পার্টনারশীপের সদস্য। ১৯৫৪ সনে মেট্রিক পাশ করার পর তিনি বিশ্বনাথ হাইস্কুলের সার্ভেয়ারের চাকুরী করতেন । সেই থেকেই তিনি মাষ্টার হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেন এবং ১৯৬৩ সানে ব্রিটেনে আসার পর থেকে এই মাষ্টার হিসেবেই তাঁকে মানুষ সম্বোধন করতো। এম এ মিয়া তাঁর দীর্ঘ যুক্তরাজ্যের জীবন ফ্যক্টরীর কাজ দিয়ে শুরু, বাসের চালক হিসেবেও কাজ করেছেন । পরবর্তীতে রসেনডেলে ভিকটিম সাপোর্ট অফিসার হিসেবে চাকুরী শুরু করেন। ১৯৬৫ সাল থেকে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস ও হোম অফিসের দোভাষী হিসেব কর্মরত ছিলেন । পাশাপাশি ক্যাটারিং ব্যবসায়ও তিনি খ্যাতি লাভ করেন। অসুস্থতা জনিত কারনে গত দু'বছর থেকে কাজ থেকে অব্যাহতি নিয়েছিলেন । কমিউনিটি সেবায় অবদানের জন্য তিনি চ্যানেল এস সম্মাননা পেয়েছেন ২০০৫ সালে । ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির সংগ্রাম আর সাফল্য নিয়ে তাঁর লেখা 'মৈশাসী থেকে ল্যাঙ্কাশায়ার' বাংলাদেশী কমিউনিটির জন্য এক তথ্যবহুল গ্রন্থ । এছাড়াও এম এ মিয়ার বই বেরিয়েছে আরও ৩ টি । এর মাঝে একটা ইংরেজী গ্রন্থও আছে । স্থানীয় ইংরেজী গণমাধ্যম তাঁকে নিয়ে বিভিন্ন রিপোর্ট-প্রতিবেদন করেছে বিভিন্ন সময় । প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তিনি কাজ করেছেন । প্রবীন ব্যক্তিত্ব হিসেবে গ্রেটার ম্যানচেস্টারের এশিয়ান কমিউনিটিতেও ছিলেন তিনি প্রিয়মুখ ।শিক্ষানুরাগী হিসেবে শিক্ষার মানোন্নয়নে নিজ এলাকায় তাঁর অবদান চোখে পড়ার মত। এলাকায় মসজিদ,মাদ্রাসা,স্কুল ও সড়ক সহ বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রমের সাথে লাল মিয়ার সম্পৃক্ততা এলাকাবাসীর কাছে উচ্চারিত। সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার মৈশাসী গ্রামে হাজী লাল মিয়া জন্মগ্রহণ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর । স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গছেন তিনি । 'হাজী লাল মিয়া ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা লাল মিয়া।