ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকে নতুন কমিটির অভিষেক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ০৭:৪৩ পিএম

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকে নতুন কমিটির অভিষেক
লন্ডনে যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার পৌরবাসীর ব্যাপক উপস্থিতি আর কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃফূর্ত অংশগ্রহণে উৎসবমূখর এক আয়োজনে বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিভিন্ন কাউন্সিলের স্পীকার, কাউন্সিলারসহ যুক্তরাজ্যের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্টজনদের সমাগমে মুখরিত এই আয়োজন ছিল- বিয়ানীবাজার পৌরবাসীর এক মিলনমেলা। অনেকেই পরিবার-পরিজন নিয়ে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক আকবর হোসেন রবিনের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমপর্বে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি সাহেদ আহমদ। সংগঠনকে এগিয়ে নিতে তাঁর কমিটির নানা চেষ্টার কথা উল্লেখ করেন তিনি। নতুন কমিটিকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটি বিয়ানীবাজার পৌরবাসীর এই প্রাণের সংগঠনকে সঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। এরপর মঞ্চে আসেন নির্বাচনে দায়িত্ব পালন করা নির্বাচন কমিশন সচিব বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের সাবেক সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ এবং তিন কমিশনার- বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদ (প্রধান কমিশনার), বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কোষাধ্যক্ষ আলহাজ আব্দুস শফিক ও বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক করিম উদ্দিন। তাঁরা সংগঠনের ৪১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের একে একে পরিচয় করিয়ে দেন। তুমুল করোতালির মাধ্যমে অতিথিরা তাদের বরণ করে নেন। এরপর নতুন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম আহমদ ও ট্রেজারার আবু বক্কর। বক্তব্যে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, বেশ কয়েক মাস আগে তাঁরা নির্বাচিত হলেও নানা কারণে অভিষেক অনুষ্ঠানের বিলম্ব হয়েছে। কিন্তু পৌরবাসীর জন্য তাদের কাজ থেমে থাকেনি। সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্যকে পরিচিয় করিয়ে দেন। সংগঠনের অতীত কার্যক্রমের সফলতার তুলে ধরে বিদায়ী কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার সঙ্গে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছায় বিদায় জানানো হয়। এ আয়োজনের বিশেষ দিক ছিল- আগত নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলারসহ বিশিষ্টজনদের জন্য থেকে বিশেষ শুভেচ্ছা স্মারক। বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান, বেথনাল গ্রীন অ্যান্ড বো আসনের এমপি রুশনারা আলী (তাঁর পক্ষে স্মারক গ্রহণ করেন কাউন্সিলার আব্দাল উল্লাহ), বারর্কিং ও ডেগেনহামের মেয়র কাউন্সিলার ফারুক চৌধুরী, ওয়ার্থিংয়ের মেয়র কাউন্সিলার ফেরদৌসী হেনা চৌধুরী, ক্যামডেনের মেয়র কাউন্সিলার নাসিম আলী ওবিই, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার শাফি আহমদ, কাউন্সিলার কামরুল হোসেন মুন্না, কাউন্সিলার কবির মাহমুদ কে শুভেচ্ছা স্মারক ও পুষ্পমাল্য প্রদান করা হয়। এছাড়া সংগঠনের নেতৃবৃন্দ যারা প্রয়াত হয়েছেন- প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আলহাজ রউফুল ইসলাম, মরহুম বাবুল আহমদ ও মরহুম ইসলাম উদ্দিন ও সদ্য প্রয়াত ক্রীড়া সম্পাদক জামাল আহমদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এ পর্বটি পরিচালনা করেন সংস্হার এসিস্টেন্ট সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ মুজিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে সদ্য প্রয়াত পঞ্চখণ্ডের তিন ভূমিপুত্র যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা, লেখক আবদুল মালীক ফারুক , আশির দশকের শক্তিমান কবি ফজলুল হক ও সিলেট শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক গোলাম কিবরিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এসব সম্মাননা ও পুষ্পমাল্য তুলে দেয়ার জন্য মঞ্চে ডেকে নেয়া হয় আইনজীবী, সমাজকর্মী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের। এভাবেই নতুন কমিটির এই অভিষেক আয়োজন হয়ে সার্বজনীন। অনুষ্ঠানে বিয়ানীবাজার পৌর এলাকা ও সংগঠনের নানা কার্যক্রম নিয়ে আলী বেবুলের গ্রন্হনায়, সৈয়দ মুনজের হোসেন বাবুর সম্পাদনায় এবং আব্দুস সামাদ ও আলী বেবুলের নির্দেশনায় নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। মনোমুগ্ধকর এই প্রামাণ্যচিত্রে কিছু সময়ের জন্য যেন দর্শকদের বিয়ানীবাজারে নিজের শেকড়ের কাছে নিয়ে গিয়েছিলো। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন , বর্তমান মেয়র ফারুকুল হক ও সাবেক মেয়র মোঃ আব্দুস শুকুর ভিডিও শুভেচ্ছা বার্তা প্রদান করেন। প্রধান অতিথি মেয়র লুৎফুর রহমান নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শত শত মানুষের সমাগমে এই চমৎকার আয়োজন দেখে তিনি আনন্দিত। তিনি বলেন, আমরা যে যেখানে থাকিনা কেন, যে কাজই করিনা কেন- আমাদের সমাজের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করে যেতে হবে। তিনি বলেন, আমরা যে যেই দলই করি না কেন, আমরা সবাই বাঙালি। ছোট কমিউনিটি। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, মানুষের সেবা করতে চাইলে, নিজের জন্য ভালো কিছু করতে চাইলে সুযোগ ও কাজের অভাব নেই। ভালো কিছু করার জন্য অন্যকে টেনে নামিয়ে নিজে উপরে উঠার চেষ্টার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ সেন্টার লন্ডন’র সাধারণ সম্পাদক ও সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য দিলওয়ার হোসেন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থার নবনির্বাচিত কমিটি সংগঠনটিকে সাফল্যের দিকে নিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। নবনির্বাচিত কমিটির ভালো উদ্যোগে সকলকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহবান জানান তিনি। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তফজ্জুল মিয়া, বাংলাদেশ সেন্টারের সহ সভাপতি শাহনুর খান, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক, কাউন্সিলর সিরাজুল ইসলাম,কাউন্সিলর আসমা ইসলাম, বিয়ানীবাজর পৌর উন্নয়ন সংস্থা ইউকের সভাপতিমণ্ডলীর সদস্য আলী বেবুল। অভিষেক হওয়া নবনির্বাচিত কমিটিতে আছেন সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান, ট্রেজারার আবু বক্কর। ৯ জন ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে আতিক হোসেন, খায়রুল ইসলাম আলীম, আমিনুল ইসলাম লিটন, আব্দুল বাসিত, গোলাম রাব্বানী, শেখ মাহমুদ তফাদার, আক্তার হোসেন খান, ফাজায়েল আহমদ তারেক, সালেহ আহমদ। ৫ জন এসিস্টেন্ট সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ মুজিবুর রহমান, শফিকুল হক আবেদ, আব্দুল মুকিত, আব্দুল কুদ্দুস, মহিউদ্দিন আহমদ। সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ। সহ সাংগঠনিক সম্পাদক সুমন রহমান। প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো: আব্দুস সামাদ, এডুকেশন সেক্রেটারি ডঃ মো রুবেল আহমদ, এসিসটেন্ট এডুকেশন সেক্রেটারি বাবুল হোসেন, সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি জাবির আহমদ, এসিসটেন্ট সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি আনোয়ার হোসেন সুলেমান, কালচারাল সেক্রেটারি জুবের আহমদ রিমন, এসিসটেন্ট কালচারাল সেক্রেটারি আব্দুর রহমান সাব্বির, স্পোর্টস সেক্রেটারি জামাল আহমদ ( সদ্য প্রয়াত), এসিসটেন্ট সেক্রেটারি কয়েস আহমদ, মেম্বারশীপ সেক্রেটারি মোহাম্মদ আব্দুল বাতেন, এসিসটেন্ট মেম্বারশীপ সেক্রেটারি মোঃ সয়ফুল ইসলাম, অফিস সেক্রেটারি কবির আহমদ আমিন, এসিসটেন্ট অফিস সেক্রেটারি খালেদ হোসেন। ৯ জন নির্বাহী সদস্য যথাক্রমে জসিম উদ্দিন শাহীন, রহিম উদ্দিন রিপন, ফয়জুল ইসলাম, আক্তার হোসেন, সুজন আহমদ, আহমদ হোসেন, ফারহান হোসেন রিজু, মাহবুব হোসেন ও আইনুল আলম বাবলু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা হাফিজ নাজিম উদ্দিন। সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। শেষপর্বে ছিলো বৈচিত্রপূর্ণ খাবারের ডিনার আয়োজন। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সংস্হার প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদের সম্পাদনায় একটি চমৎকার সংকলন প্রকাশ করা হয়।