ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল : প্রবাসীদের অর্থায়নে মানবসেবায় রোলমডেল প্রতিষ্ঠান

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ০৫:৪৬ এএম

বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল : প্রবাসীদের অর্থায়নে মানবসেবায় রোলমডেল প্রতিষ্ঠান
যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগ ও অর্থায়নে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার চিকিৎসার লক্ষ্যে ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে একটি পূর্ণাঙ্গ সেবামূলক হাসপাতালে প্রতিষ্ঠার জন্য সকল ধরণের সর্বাত্নক চেষ্টা অব্যাহত রয়েছে। প্রবাসীদের অর্থায়নে প্রতিষ্ঠিত এই হাসপাতালে বিভিন্ন সময়ে বিশেষ সহযোগিতার জন্য বিশিষ্ট ব্যক্তিদের অবদানের স্বীকৃতি স্বরুপ ১০জনকে এম্বাসেডর ও চার কন্ট্রিবিউট সহ ১৪জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ১২ ডিসেম্বর সোমবার লন্ডনের হাউস অফ পার্লামেন্টে আয়োজিত অনুষ্ঠানটি হোস্ট করেন বাংলাদেশী বংশদ্ভুদ রুশনারা আলী এমপি। তিনি বলেন, যুক্তরাজ্য প্রবাসীদের সহযোগিতায় প্রতিষ্ঠিত হাসপাতালটি অসহায় ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে- যা অত্যন্ত পজিটিভি ও অনুকরণীয় উদ্যোগ। তিনি সম্মাননাপ্রাপ্ত সহ হাসপাতালটিতে যারা নানাভাবে সহযোগিতা করছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন- প্রকৃত অর্থে এইসব কাজই শ্রেষ্ঠ, যা থেকে মানুষ সরাসরি উপকৃত হয়। রুশনারা আলী এমপি বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের মানবিক উদ্যোগে প্রবাসীদের আরও বেশী করে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের সম্মিলিত ছোট-বড় সহায়তায় বাংলাদেশের সুবিধা বঞ্চিত একটি বড় অংশের জীবন বদলে যেতে পারে। চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খানের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিক এমপি, পপলার হারকার সিইও স্টিভ স্ট্রাইড, ইয়াং সিটি ব্যারিস্টার মার্টিং ডেভিস, জিএলএ মেম্বার উমেশ দেশাই, বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পলিটিক্যাল মিনিস্টার এ এফ এম জাহিদুল ইসলাম। এছাড়াও কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ব্রিটিশ-বাংলাদেশী এমপি টিউলিপ সিদ্দিক বলেন, সম্মিলিত প্রচেষ্টায় অনেক কঠিন কাজ সফলভাবে করা সম্ভব। ব্রিটেনে আমাদের অগ্রজরা অনেক চ্যালেঞ্জিং ভালো কাজ করে উদাহরণ রেখে গেছেন। বাংলাদেশে ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসায় প্রবাসীদের এই উদ্যোগ ও সহযোগিতা নি:সন্দেহে একটি রোলমডেল। টিউলিপ সিদ্দিক এমপি হাউস অব পার্লামেন্টে রুশনারা আলী এমপির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এরকম মহৎ কাজে সহযোগিতায় প্রবাসীদের আরও বেশী করে সম্পৃক্ত হওয়া জরুরী। আগামীতে আমি যখন বাংলাদেশে যাবো- বিশেষ করে সিলেটের বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল দেখে আসার সর্বাত্নক চেষ্টা করবো। এওয়ার্ড প্রাপ্ত ১০জন এম্বাসেডর হলেন বিশিষ্ট ক্যাটারার ও সমাজসেবক কুটি মিয়া ও মতিন রহমান, চ্যানেল এস এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, বিশিষ্ট ক্যাটারার ও সমাজসেবক রাজ্জাক আমীন, হেলাল তাপাদার ,জুলফিকার গোলাম হোসেইন বীরানি , এশিয়ান কারী এওয়ার্ডস এর ফাউন্ডার ইয়াওর খান, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার শেরওয়ান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক আজাদ হোসেন। চারজন আউটস্টেন্ডিং এওয়ার্ড প্রাপ্তরা হলেন, বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ট্রাস্টি যথাক্রমে করিম মিয়া শামীম ,মানিরুল হক, মোয়াজ্জেম উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ি আল নাসির চাতুর। এসময় সম্মাননা প্রাপ্তরা মানবসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত রেখে যাওয়া বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালে আগামীতেও সহযোগিতা দানের আশ্বাস দিয়ে বলেন, প্রবাসীরা সব সময় দেশের মানুষের জন্য মানবিক ও সেবামূলক কাজ করে থাকেন। অসহায় ও দুস্থদের ক্যান্সার চিকিৎসায় এই হাসপাতালটি সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনায় যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামীতে সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে এটি একটি পূর্ণাঙ্গ সেবামূলক হাসপাতালে রুপান্তরিত করা সম্ভব। এওয়ার্ড গ্রহন সময়ে প্রায় সকলেই তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হয়েছেন। তারা বলেছেন, পরিবারের নতুন প্রজন্মদের ক্যান্সার এওয়ারনেস্ সহ হাসপাতালের চ্যারেটিবল কাজে সম্পৃক্ত করলে সহযোগিতার দ্বারটি আরও প্রসস্থ হবে। অনুষ্ঠানে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালটির জন্য নানা সময়ে ফান্ডরাইজিং, এওয়ারনেস ও সংবাদ প্রকাশের মাধ্যমে অনন্য ভূমিকার জন্য ব্রিটেনের বাংলাভাষি জনপ্রিয় গণমাধ্যম চ্যানেল এস কে এওয়ার্ড প্রদান করা হয়। এওয়ার্ড গ্রহন করেন- চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। তিনি বলেন, শুধু সংবাদ প্রকাশ করে আমাদের দায়িত্ব শেষ নয়।মানবিক ও সেবামূলক কাজে সব সময় পাশে থাকবে চ্যালেন এস । আমাদের প্রত্যাশা এই হাসপাতালটি যেন আজীবন মানুষের সেবা দিতে পারে। হাসপাতালটির সিইও সাব উদ্দিন বলেন, কমিউনিটিতে অনেক বিত্তশালী পরোপকারী মানুষ আছেন,তারা এগিয়ে আসলে এইরকম প্রতিষ্ঠান মানবতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে বলে বিশ্বাস করি।হাসপাতালটির সাথে একজন ট্রাস্টি, এম্বাসেডর,লাইফ মেম্বার,অথবা নিয়মিত ছোট ডোনেশনের মাধ্যমে সম্পৃক্ত হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। মার্কেটিং ডাইরেক্টর ফরহাদ হোসেন টিপু বলেন, যারা দুস্থ এবং গরীব তাদেরকে হাসপাতাল থেকে ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। এবং যারা জটিলভাবে আক্রান্ত তাদের প্রয়োজনে বিশেষজ্ঞ বোর্ডের মাধ্যমে সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। যাতে করে রোগীর পরিবার সঠিক জায়গায় চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। বর্তমানে ২০জন ক্যান্সার রোগীর চিকিৎসা চলছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ট্রাস্টি যথাক্রমে আব্দুস শফিক,সোহেল খান,মারুফ আহমদ চৌধুরী, নাসির উদ্দিন,আব্দুল সামাদ, আলী আবদুর রউফ, ওহিদ উদ্দিন, মেসবাহ আহমদ, রাশিদ আল মামুন হিলারী , মিসেস খান ও নিলুফার বেগম প্রমুখ। প্রসঙ্গত প্রবাসীদের বিরাট একটি অংশের অর্থ সহায়তায় প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর অবস্থান সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে হলেও এর সেবার পরিধি সিলেটসহ দেশব্যাপী বিস্তৃত। প্রতিষ্ঠানটি কোন আঞ্চলিকতা বা সিলেট অঞ্চল কেন্দ্রীক দুর্বলতা ইত্যাদিতে জিরোটলারেন্স নীতি অনুসরণ করে সেবা প্রদান করে আসছে। হাসপাতালটি ইতিমধ্যে প্রায় ১ লক্ষ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। হাসপাতালের উদ্যোগে স্থানীয় পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে এওয়ারনেস কার্যক্রম পরিচালনা এবং হাসপাতালের হেলথ ভিজিটররা বাড়ী বাড়ী গিয়ে প্রায় ৬৫ হাজার পরিবারে ক্যান্সার রোগ সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা প্রদান সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে স্বাস্থ্যসেবা দিয়েছে। এছাড়াও করোনা মহামারী সময়ে বিনামুল্যে সরাসরি চিকিৎসা সেবা, টেলিমেডিসিন সেবা প্রদানের পাশাপাশি করোনা আইসোলেশন ইউনিট চালু করে প্রায় ২২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। বর্তমানে হাসপাতালে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দানে নিয়োজিত আছেন ৪জন চিকিৎসক । এছাড়াও প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতালে এসে সেবা দিয়ে থাকেন। এই চ্যারিটি হাসপাতালটির সকল কাজে আলাদা আলাদা বিভাগ , বিশেষজ্ঞ ডাক্তার ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের সরাসরি তত্বাবধানে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে এইসব কাজের তথ্য ও আর্থিক হিসাব মনিটরিং এবং করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেয়া হয়।