ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বিসিএ’র শেফ অফ  দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ০২:৪৭ এএম

বিসিএ’র শেফ অফ  দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত
https://www.youtube.com/watch?v=XFX82VqM2jo ব্রিটেনে বাংলাদেশী কারী ইন্ড্রাষ্টির বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন ( বিসিএ) বর্ণাঢ্য আয়োজনে  ডায়মন্ড জুবিলী সেলিব্রেশন এর সাথে ১৫তম  বিসিএ  এওয়ার্ড অনুষ্ঠানটি আগামী ৭ নভেম্বর, রবিবার লন্ডনের বিখ্যাত  ওটু  ইন্টারকন্টিনাল (O2 Intercontinental)-এ  অনুষ্ঠিত হবে। এওয়ার্ড কে সামনে রেখে ১৯ অক্টোবর  মঙ্গলবার লন্ডনের  হ্যার্মাস স্মিথ এন্ড ওয়েস্ট লন্ডন কলেজে  শতাধিক প্রতিযোগির মধ্য থেকে যাচাই-বাচাই করে ৩৭ জন  শেফ এর অংশগ্রহনে ‘শেফ অফ দ্যা ইয়ার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরাসরি কুকিং  প্রতিযোগিতায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে রেষ্টুরেন্ট ও টেকওয়ের প্রতিযোগিরা অংশগ্রহন করেন। এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো রেস্টুরেন্ট এর সাথে টেকওয়ে-ও যু্ক্ত করা হয়েছে। লাইভ শেফ কুক অফ বিসিএ- ব্রিটেনে বাংলাদেশী কারী ইন্ডাষ্ট্রির একটি অত্যন্ত জনপ্রিয় প্রতিযোগিতা। ব্রিটেনের অভিজ্ঞ শেফ এবং ক্যাটারার্সরা এই প্রতিযোগিতা থেকে সেরা দশ জন শেফ বাচাই করে থাকেন। যেখানে শেফদের উদ্ভাবিত  নানা পদের মৌলিক ডিস এবং এর সৃজনশীল উপস্থাপনা সর্বোপরি  কারী শিল্পের  সাথে জড়িত  রেষ্টুরেন্ট কর্মীদের অনুপ্রাণীত  করতে  বিসিএ এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। বিসিএ   ‘শেফ অফ দ্যা ইয়ার’  এর বিচারক প্যানেলে ছিলেন  বিখ্যাত মিশেল ষ্টার ও সেলিব্রেটি শেফ সাজিব নায়ের , কোবরা বিয়ার এর সায়মন সোহেইল, কিং ফিশার বিয়ার এর হেড অফ সেলস মিস্টার এড্রিন, কেবক্স এর  সেলস রিপ্রেজেন্টেটিভ জেসপ্রিত সিং  ও হ্যার্মাস স্মিথ এন্ড ওয়েস্ট লন্ডন কলেজ হসপিটালিটি ডিপার্টমেন্ট   এবং বিসিএ এর হেড শেফ অফ এওয়ার্ড কমিটির প্রধান  সেলিব্রিটি শেফ আতিক রহমান। ‘লাইভ শেফ কুক অফ বিসিএ‘ থেকে সেরা দশজন  বিজয়ীর নাম  বিসিএ’র ১৫তম এওয়ার্ড অনুষ্ঠানে  বিখ্যাত  ওটু  ইন্টারকন্টিনাল এ সেলিব্রেটি ও বিশিষ্টজনদের উপস্থিতিতে  আনুষ্ঠানিকভাবে  ঘোষণা ও প্রদান করা হবে। এবছরের পুরষ্কারের শিরোনাম হলো - বিসিএ: বেষ্ট কারী হাউস । বিসিএ  ‘শেফ অফ দ্যা ইয়ার’  এওয়ার্ড কমিটির প্রধান আতিক রহমান বলেন, বিসিএ ডায়মন্ড জুবিলীর বছরের অনুষ্ঠানে যুক্ত হয়েছে আরও মৌলিকত্ব।  ৬০ বছরের প্রাচীন সংগঠনের  অতীতের  সাংগঠনিক অভিজ্ঞতা ও মেধার সমন্বয়ে  আমাদের প্রচেষ্টা হলো-  বাংলাদেশী কারী শিল্পের ব্রান্ডিং এবং  সেরা মান ও   কোয়ালিটি  খাবার  উপহার দেবার মতো শেফদের খুজে বের করে তাদেরকে আনুষ্ঠানিক পুরস্কার প্রদানের মাধ্যমে তুলে ধরা। ৩৭  জন শেফ এর অংশগ্রহনে এবারে প্রতিযোগিতাটি  ছিল  আরও পজিটিভ এবং কারী ইন্ড্রাষ্টির জন্য  অনুপ্রেরণামূলক। বিশেষ করে  মাছ , শাক-সবজি ও বাংলাদেশী ঐতিহ্যিক সুগন্ধি ফলের ফিউশন কারীর ডিশগুলো  অন্যান্য ডিশগুলোর মাঝে   বিচারকদের  সামনে উজ্জ্বলভাবে উপস্থাপনার কাজটি বিসিএ’র জন্য  ছিল একটি বড় চ্যালেঞ্জ । আমরা খুশী যে সকলের সমন্বিত প্রচেষ্টায় তা সফল হয়েছে। বিসিএ’র প্রেসিডেন্ট এম এ মুনিম বলেন, করোনা মহামারীতে  ন্যাশনাল হেলথ সার্ভিস ( এনএইচএস) ও ফ্রন্ট লাইন ওয়ার্কারসহ  কমিউনিটির সাথে একাত্ব হয়ে কাজ করেছে।   ১৫ তম এওয়ার্ড অনুষ্ঠানকে সামনে রেখে বিসিএ কারী ইন্ড্রাষ্টির বিবদমান নানা সমস্যা এবং সম্ভাবনার একটি মৌলিক বার্তা সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অবহিত করতে চায়। বিসিএ  মনে করে, ব্রেক্সিট ইস্যু ও করোনা পেন্ডামিকে  কারী  ইন্ড্রাষ্টি  মারাত্নক  সংকট সময় পার করছে।তারপরও বিসিএ  বিশেষ করে স্টাফ সংকট মোকাবেলায় বহুমুখী কার্যক্রম করছে। লাইভ শেফ কুক অফ বিসিএ- প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ শেফ তৈরী এবং তাদের উদ্ভাবিত ডিসগুলো মূলধারায় তুলে ধরার পাশাপাশি ব্রিটেনের রেস্টুরেন্টগুলোতে ‘স্কিল্ড স্টাফ‘ তৈরীতেও  সকলকে   অনুপ্রাণীত করবে বলে আমাদের বিশ্বাস। বিসিএ সেক্রেটারী জেনারেল মিটু চৌধুরী বলেছেন- সেরা শেফ বাচাই  প্রতিযোগিতাটি  কারী ইন্ড্রাষ্টির জন্য মর্যাদাকর ও অন্যন্ত প্রতিযোগিতাপূর্ণ । করোনাকালিন লকডাউন সময়ে কারী লাভার্সদের  কাছে গুরুত্বপূর্ণ অবদান রাখা টেকওয়েগুলোকে  এই প্রথম কারী এওয়ার্ড প্রতিযোগিতায়  যুক্ত করা  হয়েছে।  আমাদের বিশ্বাস  এই উদ্যোগ থেকে  বাংলাদেশী কারী ইন্ড্রাষ্টিতে যুক্ত হবে বহু মাত্রিক  নানা স্বাদ,পদ ও মানের   নতুন ডিশ ও কোয়ালিটি সমৃদ্ধ শেফ। সংগঠনের চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল বলেন- ব্রিটেনের নানা প্রান্তে কারী ইন্ড্রাষ্টির প্রতিভাবানদের খুজে বের করে তাদেরকে অনুপ্রাণীত এবং মূলধারায় তাদের কাজগুলো প্রচারে  ধারাবাহিক কাজের অংশ হচ্ছে- লাইভ শেফ কুক অফ বিসিএ। অনুষ্ঠানে  বিচারক ও অতিথিবৃন্দ  প্রতিযোগী  শেফদের  উপস্থাপিত মৌলিক ডিশ, স্বাদ ও সৃজনশৈলীর প্রশংসা করে বলেন এরকম প্রতিযোগিতা বাংলাদেশী কারী শিল্পের  ব্রান্ডিং তৈরীতে  বিশেষ ভূমিকা রাখবে। বিসিএ এর হেড শেফ আতিকুর  রহমান  বাংলাদেশী ক্যুজিন এর বৈচিত্রময় ও শেফদের মৌলিক রন্ধনশৈলীর প্রতিযোগিতাটি  পরিচালনা করেন। বিসিএ‘র ডেপুটি  সেক্রেটারী  হেলাল মালিক এর প্রাণবন্ত সঞ্চালনায়  লাইভ শেফ কুক অফ বিসিএ‘ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, সেক্রেটারী জেনারেল মিটু চৌধুরী, চিফ ট্রেজারার সাইদুর রহমান, বিসিএ এওয়ার্ড  অনুষ্ঠানের  আহ্ববায়ক  জামাল উদ্দিন মকদ্দস, , বিসিএ রেষ্টুরেন্ট অফ দ্যা ইয়ার এর  হেড মুজিবুর রহমান ঝুনু , সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই , কামাল ইয়াকুব ও পাশা খন্দকার এমবিই , সাবেক জেনারেল সেক্রেটারী ওলি খান, কালচারাল সেক্রেটারী নাসির উদ্দিন, মেম্বারশীপ সেক্রেটারী ইয়ামিন দিদার প্রমুখ। ছবি : খালেদ হোসাইন