অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ দেওয়া হয় শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫)। সেখানে পুরস্কারপ্রাপ্তদের অতিথিদের পেছনে দাঁড় করিয়ে রেখে তোলা ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে এবার মুখ খুলেছেন পুরস্কারপ্রাপ্ত একজন লেখক ও প্রাবন্ধিক সলিমুল্লাহ খান। তিনি বলেছেন, ‘বাংলা একাডেমি যদি মানুষকে সম্মান প্রদর্শন করতে না জানে, আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবো নাকি? তাদের আদব-কায়দা যদি না থাকে, আমরা কী করবো?’
রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন হাকিম চত্বরে জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনে ‘স্বাধীনতা সাম্য ও সম্প্রীতি: বাংলাদেশের কবিতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সলিমুল্লাহ খান বলেন, ‘লোকজন বলছেন আপনি পুরস্কার নিলেন কেন? আরে... পুরস্কার নেওয়ার পরেই তো বেইজ্জতটা করছে। বাংলা একাডেমির পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে অনেকে ট্রল করছেন। আমাকে জিজ্ঞেস করছেন ছাত্রদের সামনে বসিয়ে আপনারা পেছনে দাঁড়িয়ে ছিলেন কেন? আমি বলেছি, তারা ক্ষমতার প্রতীক হিসেবে বসেছে। এখানেও দাসত্বের অবসান করতে হবে। দাসত্বের অবসান করতে হলে সবাইকে এক করতে হবে। সবাই যদি আমরা সমান না হই, তাহলে আমরা এক হবো না।’ জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এই উৎসবে আরও আলোচনা করেন বাংলা একাডেমির পরিচালক আবুল কাসেম ফজলুল হক, মঞ্জুরুর রহমান ও কুদরত-ই খোদা। সঞ্চালনা করেন সাংবাদিক সোহরাব হাসান
-
ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন?
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
আরও পড়ুন:
রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন হাকিম চত্বরে জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনে ‘স্বাধীনতা সাম্য ও সম্প্রীতি: বাংলাদেশের কবিতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সলিমুল্লাহ খান বলেন, ‘লোকজন বলছেন আপনি পুরস্কার নিলেন কেন? আরে... পুরস্কার নেওয়ার পরেই তো বেইজ্জতটা করছে। বাংলা একাডেমির পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে অনেকে ট্রল করছেন। আমাকে জিজ্ঞেস করছেন ছাত্রদের সামনে বসিয়ে আপনারা পেছনে দাঁড়িয়ে ছিলেন কেন? আমি বলেছি, তারা ক্ষমতার প্রতীক হিসেবে বসেছে। এখানেও দাসত্বের অবসান করতে হবে। দাসত্বের অবসান করতে হলে সবাইকে এক করতে হবে। সবাই যদি আমরা সমান না হই, তাহলে আমরা এক হবো না।’
জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এই উৎসবে আরও আলোচনা করেন বাংলা একাডেমির পরিচালক আবুল কাসেম ফজলুল হক, মঞ্জুরুর রহমান ও কুদরত-ই খোদা। সঞ্চালনা করেন সাংবাদিক সোহরাব হাসান