ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বাংলাদেশ সেন্টারকে যুক্তরাজ্য প্রবাসীদের একটি প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০, ০৪:২৭ এএম

বাংলাদেশ সেন্টারকে যুক্তরাজ্য প্রবাসীদের  একটি  প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে
বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম বলেছেন, বাংলাদেশ সেন্টারের সাথে বাংলাদেশ হাই কমিশনের একটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে।১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে এ সেন্টারে বাংলাদেশের প্রথম দূতাবাস ছিল।তিনি সেন্টার প্রতিষ্ঠায় যারা ভূমিকা রেখেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।এ সেন্টার ক্রয়ে বাংলাদেশ সরকার আর্থিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন ,যুক্তরাজ্য প্রবাসীদের অনন্য অবদানের স্মারক ও গৌরবের এ প্রতিষ্ঠানকে একটি প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টির চর্চ্চা হবে। তিনি বলেন, এ সেন্টারের সাথে আমাদের নতুন প্রজন্ম বৃটিশ বাংলাদেশীদের সম্পৃক্ত করতে হবে। হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদের সদস্যরা এ দেশে আসলে বাংলাদেশ সেন্টারের খোঁজ-খবর নেন এবং খুবই গুরুত্ব দেন।তিনি বলেন, এ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ‘মুজিব বর্ষ’ উদযাপনে বাংলাদেশ সেন্টার বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করবে বলে আমি আশা করছি। তিনি বাংলাদেশ সেন্টারের অডিটোরিয়াম হলের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়েল হল রাখার প্রস্তাব করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বাংগালী জাতির অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু না হলে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রের কথা চিন্তাই করতে পারতাম না।লন্ডনে ‘মুজিব বর্ষ’ উদযাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আসবেন তখন যেন আমরা তাঁকে বাংলাদেশ সেন্টারে নিয়ে এসে হলের নাম উদ্বোধন করাতে পারি।আমরা অত্যন্ত আশাবাদী যে, এ বছরের জুন- জুলাই মাসে বাংলাদেশ সেন্টারের ভবনের সংস্কার কাজ সম্পন্ন হলে এ কাজটি যাতে আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারি তার জন্য সেন্টারের সকল সদস্যদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস এন্ড কমিউনিটি  সেন্টার১২জানুয়ারি বাংলাদেশ সেন্টার লন্ডন’র বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম এ কথাগুলো বলেন। সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সেন্টারের প্রধান উপদেষ্টা নবাব উদ্দিন, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কাউন্সিলর দেওয়ান মাহমুদুল হক, উপদেষ্টা ডা: হালিমা বেগম আলম,হাজী আব্দুল সফিক, হেলাল উদ্দিন খান,সেন্টারের ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন,মোহাম্মদ নিজাম উদ্দিন,মানিক মিয়া,মিস গুলনাহার খান,মাহমুদ এ রউফ, এম এ মতিন,কাউন্সিলর খালেদ আহমদ, মনোজ্জির আলী, ইসবা উদ্দিন, কাউন্সিলর সাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর রুহুল আমীন,সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক তারাউল ইসলাম, যুগ্ম ট্রেজারার শিব্বির আহমদ,সেন্টারের বিভিন্ন উপকমিটির আহবায়কদের মধ্যে ইনামুল হক চৌধুরী (ফিন্যান্স ও ফান্ডরাইজিং) জবরুল ইসলাম (মেম্বারশীপ), শওকত মাহমুদ টিপু ( সাংস্কৃতিক), আলী বেবুল ( মিডিয়া এন্ড পাবলিকেশন্স), একেএম আব্দুল্লাহ ( হেলথ কেয়ার এন্ড এল্ডারলি), দিলওয়ার হোসেন ( হেরিটেজ), জাকির হোসেন ( এডভাইস এন্ড ইনফরমেশন), সাদিক রহমান বকুল ( ইয়ুথ), হাবিবুর রহমান ময়না,আব্দুল বাছির,আব্দুল হান্নান,মুহিব উদ্দিন চৌধুরী। বার্ষিক সাধারণ সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন সেন্টারের ভাইস চেয়ারম্যান শাহানুর খান। এ পর্বে সাধারণ সম্পাদক ও চীফ ট্রেজারার বার্ষিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও চীফ ট্রেজারার মামুন রশীদ। বিস্তারিত আলোচনার পর তা সর্ব সম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন সেন্টারের প্রবীণ সদস্য আলহাজ্ব আব্দুল কাদির। সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদনে দেলোয়ার হোসেন বলেন,চলতি অর্থ বছরে সেন্টারের বিভিন্ন ক্যাটাগরির মেম্বারশীপ ফি বাবত প্রায় ৪৬ হাজার পাউন্ড সংগ্রহ করা হয়েছে এবং এক দশকেরও বেশি সময় পরে, এই আর্থিক বছরের মধ্যে সেন্টারটি লাভের আলো দেখেছে। প্রায় ২২ হাজার পাউন্ড আয় করতে সক্ষম হয়েছে। ভবনের সংস্কার ও আধুনিকায়নের জন্য বর্তমানে সেন্টারের নানা ধরণের কর্মকান্ড স্থগিত রাখা হয়েছে।কারণ আমাদের প্রাথমিক লক্ষ্য সংস্কার কাজ সম্পন্ন করা এবং অবশ্যই তহবিলের অভাবও সেন্টারের নানা ধরণের কার্যক্রমগুলিতে প্রভাব ফেলেছে। আমরা বিল্ডারদের আশ্বাসে আশাবাদী যে,এই বছরের জুন / জুলাইয়ের মধ্যে সংস্কার কাজ শেষ হতে পারে এবং নতুন কার্যক্রম চালু করার লক্ষ্যে সেন্টারের নতুন ভবনে কার্যক্রম শুরু করবে। চীফ ট্রেজারার মামুন রশীদ তার প্রতিবেদন উল্লেখ করেন, সেন্টার এ বছর ভাড়া বাবত প্রায় ২৬ হাজার পাউন্ড আয় করেছে। সভায় বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম তাঁর বক্তব্যে গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরে সেন্টারের আয় দ্বিগুন বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এজন্য তিনি ভাইস চেয়ারম্যান,সাধারণ সম্পাদক, চীফ ট্রেজারার ও ম্যানেজমেন্ট কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানান।