ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

তেল সরবরাহে সংকট : ১০ হাজারের বেশি অস্থায়ী ভিসা দিচ্ছে যুক্তরাজ্য

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪০ এএম

তেল সরবরাহে সংকট : ১০ হাজারের বেশি অস্থায়ী ভিসা দিচ্ছে যুক্তরাজ্য
লরিচালক ও পোল্টি খাতে কর্মী সংকট কাটাতে সাড়ে ১০ হাজারের বেশি অস্থায়ী ভিসা ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। গত শনিবার (২৫ সেপ্টেম্বর) এ ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। স্বল্পমেয়াদী এ ভিসার কার্যকারিতা থাকবে আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত। ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যকে আত্মনির্ভর করার কথা বলে সম্প্রতি কঠোর অভিবাসন নীতি গ্রহণ করে বরিস জনসনের সরকার। তাদের যুক্তি, দেশে বিদেশি কর্মীর নির্ভরতা অবশ্যই শেষ করতে হবে। কিন্তু হুট করে নেওয়া এমন সিদ্ধান্তে লরি, পোল্ট্রি, রেস্টুরেন্ট, জ্বালানিসহ বিভিন্ন খাতে মারাত্মক কর্মী সংকট দেখা দেয়। এর ফলশ্রুতিতেই অল্প সময়ের জন্য হলেও ফের বিদেশি কর্মী নিয়োগ দিতে শুরু করেছে তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, যুক্তরাজ্যে আনুমানিক এক লাখ চালকের অভাব রয়েছে শুধু ভারী যানবাহনের ক্ষেত্রে। আরও কিছু খাতে কর্মী সংকটের জেরে যুক্তরাজ্যজুড়ে জ্বালানি সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। ট্যাংকার চালকের অভাবে পেট্রল পাম্পগুলোতে পৌঁছানো যাচ্ছে না পর্যাপ্ত জ্বালানি। ফলে গ্রাহকদের লম্বা লাইন লেগে গেছে সেখানে। আগামী দিনগুলোতে জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে আশঙ্কায় মানুষজন আগেভাগেই গাড়ির ট্যাংকি ভরতে মরিয়া হয়ে উঠেছে। এ অবস্থায় ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিচ্ছেন। এসব পদক্ষেপে বড়দিনের আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তিনি। শ্যাপস বলেছেন, সংশ্লিষ্ট খাতগুলোকেও নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। সেখানে কাজের অবস্থার উন্নতি ও নতুন চালকদের ধরে রাখতে বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। তবে দেশটির ব্যবসায়িক নেতারা মনে করছেন, যুক্তরাজ্য সরকারের এই পদক্ষেপ সংকট কাটাতে যথেষ্ট নয়। ব্রিটিশ চেম্বারস অব কমার্সের সভাপতি রুবি ম্যাকগ্রেগর-স্মিথের মতে, এটি অগ্নিকুণ্ডের ওপর এক ফোঁটা পানি ফেলার সমান। তিনি বলেছেন, নতুন ভিসার সংখ্যা একেবারেই অপর্যাপ্ত এবং সংকটের তীব্রতা মোকাবিলায় যথেষ্ট নয়। এছাড়া নতুন চালক নিয়োগে বাড়তি পরীক্ষার প্রভাব পড়তেও অনেক সময় লাগবে। ব্রিটিশ সরকারের নতুন পদক্ষেপগুলোর লক্ষ্য দ্রুততম সময়ে স্থানীয় গাড়িচালকের সংখ্যা বৃদ্ধি করা। এর জন্য প্রয়োজনীয় বাড়তি পরীক্ষা নিতে সাহায্য করবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া, ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয় ও সহযোগী সংস্থাগুলো চার হাজার মানুষকে ভারী যান চালনায় দক্ষ করতে তুলতে প্রশিক্ষণ দেবে। এসবের জন্য ব্যয় করা হচ্ছে লাখ লাখ পাউন্ড। পাশাপাশি, যুক্তরাজ্যে বর্তমানে ভারী যান চালনায় লাইসেন্সধারী প্রায় ১০ লাখ মানুষের কাছে চিঠি পাঠানো হবে। যারা এখন আর গাড়ি চালাচ্ছেন না, তাদের কাজে ফিরতে অনুরোধ জানানো হবে এতে। লরিচালকের অভাবে শুধু জ্বালানি সরবরাহেই নয়, সংকট দেখা দিয়েছে যুক্তরাজ্যের কারখানা, রেস্টুরেন্ট, সুপারমার্কেটগুলোতেও। গত মাসে ম্যাকডোনাল্ডসে মিল্কশেক ও বোতলজাত পানীয় ফুরিয়ে গিয়েছিল। ফাস্টফুড জায়ান্ট কেএফসি তাদের মেন্যু থেকে কিছু আইটেম বাদ দিতে বাধ্য হয়। মুরগির অভাবে বেশ কিছু আউটলেট বন্ধ রাখতে বাধ্য হয়েছে রেস্টুরেন্ট চেইন নান্ডো’স।