ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

ঢাকা এন আর বি ক্লাবে - ‘বাঙালীর বিয়েতে বাংলাদেশের পোশাক’ ক্যাম্পেইনের নেটওয়ার্কিং মিটিং

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০১:১৪ এএম

ঢাকা এন আর বি ক্লাবে - ‘বাঙালীর বিয়েতে বাংলাদেশের পোশাক’ ক্যাম্পেইনের নেটওয়ার্কিং মিটিং
ঢাকা এন আর বি ক্লাবে “বাঙালীর বিয়েতে বাংলাদেশের পোশাক” ক্যাম্পেইনের উদোক্তা কাউন্সিলার সাঈদা চৌধুরী এক নেটওয়ার্কিং মিটিং-এর আয়োজন করা হয়। গত ৮ই জানুয়ারি অনুষ্ঠিত এ মিটিং- এ উপস্থিত ছিলেন বাংলা টিভি-র ডাইরেক্টর ডঃ দিনাক সোহানী পিংকি, চিত্রনায়ক ফেরদৌস আহমদ, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, এন আর বি ক্লাব ফাউন্ডার সদস্য নজরুল ইসলাম, ফ্যাশন ডিজাইনার সোনিয়া রেজা, ফ্যাশন ডিজাইনার সিলভী মাহমুদ, সাবেক কাউন্সিলার মোহাম্মদ আলী রিংকু, ব্যবসায়ী নাজমুল হাসান চৌধুরী পিন্টু, ফ্যাশন ডিজাইনার আনান আজম, রৌজী নেহার, নিশাত আরা এবং নাজিয়া আহমদ চৌধুরী প্রমুখ। উদোক্তা সাঈদা চৌধুরী এ ক্যাম্পেইনের ব্যাপারে উপস্থিত সবার কাছে কিছু বাস্তব চিত্র তুলে ধরেন। বৃটেনে বৃটিশ বাংলাদেশীদের প্রতিটি বিয়েতে গড়ে প্রায় ৫০ হাজার পাউন্ড খরচ হয়ে থাকে। বর-কনেসহ তাদের পরিবারের সদস্যদের গায়ে হলুদ, বিয়ে এবং বিয়ে পরবর্তী অভ্যর্থনা অর্থাৎ রিসেপশন অনুষ্ঠানে গড়ে ২০%, যা প্রায় ১০ হাজার পাউন্ডের মত পোশাক খাতে ব্যয় করা হয়। এই ১০ হাজার পাউন্ডের একটি পাউন্ডও বাংলাদেশের পোশাক-শিল্প পায় না। কারণ, বাংলাদেশে তৈরি পোশাক পরে সাধারণত বৃটিশ-বাংলাদেশীদের বিয়ে হয় না। ভিন্ন দেশের তৈরি পোশাক পরিধান করেই বৃটিশ-বাংলাদেশীদের বিয়ে হয়। সাঈদা চৌধুরী উল্লেখ করেন, বৃটিশ-বাংলাদেশীদের ৪র্থ প্রজন্ম এখন বিলেতে বাস করছে। বিয়ের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। হিসেব করলে দেখা যাবে, বছরে প্রায় ২ হাজার বিয়েতে ২০ মিলিয়ন পাউন্ড বিয়ের পোশাক খাতে ব্যয় হচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক শিল্প বৃটিশ-বাংলাদেশীদের বিয়েতে যথেষ্ট মানসম্মত ও এক্সক্লুসিভ (অনন্য) বিয়ের কাপড়ের যোগান দিতে পারবে। উপস্থিত সবাইকে এ ক্যাম্পেইনটির সাথে যুক্ত হয়ে সহযোগিতা করার আহবান জানান। তিনি কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন - ১. বিলেতের মাটিতে বাংলাদেশী এক্সক্লুসিভ (অনন্য) বিয়ের পোশাক-শিল্পের প্রদর্শনী। ২. ফ্যাশন ডিজাইনার, পোশাক-শিল্প প্রদর্শনীর আয়োজক এবং ওয়েডিং সার্ভিস ব্যবসার সমন্বয়কারীদের নিয়ে সেমিনার।৩. বাংলাদেশের বিয়ের পোশাকে বিনিয়োগের বিষয়ে নিয়মিত সেমিনার ও কনফারেন্সের আয়োজন।৪. বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার, বিনিয়োগকারী এবং পোশাক-শিল্পের দক্ষ কারিগরদের সাথে নিয়মিত যোগাযোগ। অনুষ্ঠানে অতিথিরা এ-ক্যাম্পেইনের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে বৃটেনে বসবাসরত বৃটিশ-বাংলাদেশী তৃতীয়-চতুর্থ প্রজন্মের কাছে বাংলাদেশের সুনামধণ্য পোশাক-শিল্পের কাজকে জনপ্রিয় করতে সাহায্য করবেন বলে আশা পোষন করেন। ( বিজ্ঞপ্তি)