ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র বিজয় দিবস উদযাপন ও গোলাপগঞ্জ এওয়ার্ডস ২০২৩ প্রদান

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৬ এএম

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র বিজয় দিবস উদযাপন ও গোলাপগঞ্জ এওয়ার্ডস ২০২৩ প্রদান
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, গোলাপগঞ্জ এওয়ার্ড প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১০ ডিসেম্বর রোববার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শওকত আলী। সাধারণ সম্পাদক মিছবাহ মাছুম ও কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ এর যৌথ সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও স্বাগত বক্তব্য রাখেন মোঃ শওকত আলী। এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠক ও রাজনীতিবিদ সেলিম আহমেদ খান,সাংবাদিক ও লেখক আব্দুল মুনিম জাহেদী ক্যারল ,সংগঠনের উপদেষ্টা আব্দুল বারি নাছির, আসাদ উদ্দিন, আমিনুল হক জিলু, সহ সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, সহ কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, ইসি সদস্য তমিজুর রহমান রঞ্জু, ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান চাকলাদার, রফি আহমদ চৌধুরী শিবা, মকছুছ আহমেদ, হুমায়ূন কবির চৌধুরী একলিম,হেলাল উদ্দিন, ফারুক মিয়া, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সালেহ আহমদ, হোসেন আহমেদ, দুলাল আহমেদ, আলম চৌধুরী, দিদার আহমদ চৌধুরী , নাজমা হোসেন, সাবেক কাউন্সিলর তারিক আহমেদ খান, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, প্রমুখ। গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড ২০২৩ ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জবাসীদের মধ্যে যেসকল ব্যক্তিবর্গ নিজেদের কর্ম,মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করছেন, ব্রিটেনে গোলাপগঞ্জের মুখ উজ্জ্বল করে যাচ্ছেন, তাদেরকে সম্মানিত করতে গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রথমবারের মতো গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড ২০২৩ তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয়। একজন সফল উদ্দোগতা ও ব্যবসায়ী হিসাবে আখলু মিয়া, সাহিত্য,গবেষণা ও সাংবাদিকতায় ফারুক আহমেদ, নাট্যকার,ছড়াকার ও একাউনটেন্ট হিসাবে আবু তাহেরকে গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়। এসময় তাঁদের কর্মময় জীবনীর সংক্ষিপ্ত ডকুমেন্টারি ভিডিও আকারে প্রচার করা হয় এবং গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড ২০২৩ তাদের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গোলাপগঞ্জের গুণীজনদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত বাউল সম্রাট সৈয়দ আশিকুর রহমান, ব্রিটেনের সুনামধন্য শিল্পি মিতা তাহের, গোলাপগঞ্জের সন্তান শাহিন আহমেদ, জুনেল আহমেদ। অনুষ্ঠান উপভোগ করতে ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে গোলাপগঞ্জবাসী উপস্থিত হন।