ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

কারী ইন্ড্রাস্টির সংকট মোকাবেলায় দরকার সমন্বিত উদ্যোগ

প্রকাশিত: ২৫ মে ২০২২, ০৪:২৯ পিএম

কারী ইন্ড্রাস্টির  সংকট মোকাবেলায় দরকার  সমন্বিত উদ্যোগ
ব্রিটেনে বাংলাদেশী কারী শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ) তাদের ৩য়- এ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠানের আয়োজন করে। ২২ মে রবিবার লন্ডনের হিথরো এয়ারপোর্ট সংলগ্ন  অভিজাত শেরাটন স্কাই লাইন হোটেলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারী শিল্পের সাথে সংশ্লিষ্ট বিশিষ্টজন,  স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও  ফ্রেন্ডস অফ কারী লাভার্স। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিনিস্টার অব লন্ডন ও  স্মল বিজনেস,কনজুমারস এন্ড লেবার মারকেটস মিনিস্টার পল স্কলি এমপি ও  বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরী। বিসিএ‘র সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরীর প্রাণবন্ত   সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম। বক্তব্য রাখেন বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, পাশা খন্দকার এমবিই ও কামাল ইয়াকুব, বিসিএ এওয়ার্ড ও ডিনার কমিটির কনভেনার জামাল উদ্দিন মকদ্দস,  স্বনামধন্য   রেস্টুরেন্ট  মাদুস এর এমডি সানজয় আনান্দ, সাবেক সেক্রেটারী জেনারেল ওলি খান, বাংলাদেশ হাই কমিশনের  কমার্শিয়াল কনস্যুলার এস এম জাকারিয়া হক। বিশেষ অতিথি  মিনিস্টার অব লন্ডন  পল স্কলি এমপি বলেন, করোনা পরবর্তি সময়ে এধরণের অনুষ্ঠান কারী শিল্পের মন্দায় ব্যবসায়িদের অনুপ্রাণীত করবে। তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে যে কোন সংকট মোকাবেলা সম্ভব। নিকট অতীতে, বিশেষ করে করোনা পেনডামিক সময়ে  বাংলাদেশী কারী ইন্ড্রাস্টি ঐক্যবদ্ধভাবে কমিউনিটির পাশে থেকে  অনুকরণীয় উদাহরণ দেখিয়েছে। পল স্কলি বলেন, বিসিএ কারী শিল্পের  বিবদমান সমস্যা নিরসনের জন্য যে সব দাবী জানিয়েছে- সে বিষয়ে আমরা অবগত আছি এবং সংশ্লিষ্টদের গুরুত্ব সহকারে অবগত করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরী  ব্রিটেনের প্রবৃত্তিতে  বাংলাদেশী কারী ইন্ড্রাস্টি গুরুত্বপূর্ণ  অবদান রাখছে উল্লেখ করে বলেন, করোনা উত্তর বর্তমান সময়ে গোটা অর্থনীতি নানা সংকট  সময়ে আছে। এই মুহুর্তে গুরুত্বপূর্ণ হলো- ইন্ড্রাস্টির বিপর্যস্ত  পরিস্থিতি মোকাবেলায়  সমন্বিত ও দূর প্রসারী চিন্তায়  সবাইকে  ঐক্যবদ্ধভাবে কাজ করা।  সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরী বিসিএ আয়োজিত এ্যাপ্রিসিয়েশন ডিনার এর প্রশংসা করে বলেন- এইরকম উদ্যোগে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কর্মপরিধি বৃদ্ধি পায় এবং ব্যবসায়িক  নানা ক্ষেত্র বের হয়। অনুষ্ঠানে করোনায় আক্রান্ত হয়ে  প্রয়াত বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  এনানুম হক চৌধুরী কে স্বরণ করা হয়। এবং তার সন্তান তামিম উল হক চৌধুরী বিসিএ সহ  তার বাবার আলোকিত কাজের স্মৃতিচারণ করেন। বিসিএ নেতৃবৃন্দ করোনা কাটিয়ে উঠা ব্রিটেনে কারী শিল্পের সংকট সময়ে সরকারে কাছে ৫টি গুরুত্বপূর্ণ দাবী- হসপিটালিটি খাতে  কমপক্ষে ১০% ভিএটি হ্রাস করা, বিজনেস রেইট ফ্রিজ করা, ভাউন্স ব্যাক লোন ,রেন্ট প্রটেকশন ও ক্যাটারিং শিল্পের জন্য  গ্রান্ট প্রদানের দাবী করে করে আসছে। বিসিএ সম্প্রতি  কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই) এর প্রেসিডেন্ট  লর্ড করণ বিলিমোরিয়া সিবিই, ডিএল, এফসিএ এর সাথে সাক্ষাৎ করে এই দাবীগুলো বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বাস্তবায়নের জোর দাবী জানিয়েছে। বিসিএ নেতৃবৃন্দ গত ৭ নভেম্বর লন্ডনের বিখ্যাত  ওটু  ইন্টারকন্টিনাল (O2 Intercontinental)-এ ১৫তম বিসিএ  এওয়ার্ড স্পন্সরকারী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে  আগামীতেও তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন। কমিউনিটির বিশিস্টজনের উপস্থিতিতে  বিসিএ’র স্পন্সর প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- কোবরা এর গ্লোবাল ডাইরেক্টর সামসন সোহেল, মিলব্যাঙ্ক হাউসের ট্রেড চ্যানেল ডিরেক্টর  সামি এল হাকিম, কিংফিশারের হেড অফ সেইল এডরিন ডাবলিন, সিএফওবি এর প্রেসিডেন্ট মুকিম আহমেদ, এটিএন বাংলা ইউরোপ এর ডাইরেক্টর হাফিজ আলম বকত, শেফ অন লাইনের সিইও আব্দুল মালিক ছালিক, এনটিভির ডাইরেক্টর মোস্তফা সারওয়ার বাবু, ইকবো এর জেনারেল ম্যানেজার নাজমুল হোসেন ,স্কোয়ার  মাইল এর ডেভিট রয়স্টন, ওয়ার্ক পারমিট ক্লাউড এর সিইও ব্যারিষ্টার লুতফুর রহমান, পেটাপ এর ডাইরেক্টর সাহেদ উদ্দিন, ওকসোর এনার্জির এমডি ইয়াকুব আহমেদ, গান্ধি ওরিয়েন্টাল ফুড এর আবুল কালাম, রেভ্যুলেশন ফাইনেন্স এর ডাইরেক্টর আব্দুল কালাম,ওইয়া এর সিইও নিতা গরজিওয়ালা, ইয়েরাড এর ডাইরেক্টর জুনায়েদ চৌধুরী, কানসারার ডাইরেক্ট  ইনডিরা কারসারা, রাধুরীর এমডি ফারজানা নীলা, রিলিফ ফাউন্ডেশন  এর হেড অফ কমিউনিটি খায়রুল শাহেদ, সুপার পলো এর ডাউরেক্টর মিস্টার ডেইভ,এম আর প্রিন্টার এর ডাইরেক্টর মিস্টার রাহমান, এরোমা আইস ক্রীম এর ডাইরেক্টর হাসান রুবায়েত। স্পন্সরদের হাতে পুরস্কার তুলে দেন – বিসিএ ’র সাবেক সেক্রেটারী জেনারেল ওলি খান এমবিই, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিরুজুল  হক,কামরুজ্জামান জুয়েল, গোলাম রাব্বানী সোহেল ও সৈয়দ হাসান, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, কালচারাল সেক্রেটারী নাসির উদ্দিন, কেন্ট রিজওনের কনভেনার জাকির চৌধুরী , কেমব্রিজ রিজওনের কনভেনার আব্দুল হাই, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা প্রমুখ। অনুষ্ঠানে সম্প্রতি যুক্তরাজ্যে লোকাল নির্বাচনে অংশ নিয়ে   বিসিএ’র পরিবারের সদস্য ও কয়েকজন স্বজন নির্বাচিত হওয়ায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়। তারা হলেন- কাউন্সিলার পারভেজ আহমেদ, কাউন্সিলার জাহাঙ্গীর হক,কাউন্সিলার মুজিবুর রহমান ঝুনু, কাউন্সিলার আব্দুল কাদির,কাউন্সিলার রিটা বেগম। অনুষ্ঠানে  সঙ্গীত পরিবেশন করেন  জনপ্রিয় কণ্ঠ শিল্পী রুবাইয়েত ও রাজা। বিসিএ এর  প্রীতিভোজের ছিল  যুক্তরাজ্যের ব্রান্ড  রেস্টুরেন্ট মাদুস এর ঐতিহ্যিক  ঐতিহ্যিক খাবারের পরিবেশনা। ৩য় এ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিসিএ’র অফিস কো-অর্ডিনেটর আলী বাবর চৌধুরী। ছবি : খালেদ হোসাইন;৫২বাংলা