ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

কবিকণ্ঠের সুবর্ণরেখায় শিক্ষাব্রতী শীর্ষক সুহৃদ আড্ডায় বক্তারা- অগণন প্রাণে আলো জ্বেলেছেন মো. শওকত আলী

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ০৭:৪৮ পিএম

কবিকণ্ঠের সুবর্ণরেখায় শিক্ষাব্রতী শীর্ষক সুহৃদ আড্ডায় বক্তারা- অগণন প্রাণে আলো জ্বেলেছেন মো. শওকত আলী
‘টানা পঞ্চাশ বছর শিক্ষকতার সাথে যুক্ত থেকে শিক্ষাব্রতী শওকত আলী অগণন প্রাণে জ্বেলেছেন আলো, দিকভ্রান্তকে দেখিয়েছেন সঠিক পথের দিশা। মানুষ গড়ার কারিগর হিসেবে তিনি অর্ধশতাব্দির অধিক যে ভূমিকা রেখেছেন তা এক কথায় অতূলনীয়। অনুকরণীয়তো বটেই। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলিত জীবন এবং সততায় নিবিষ্ট থাকার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা সমৃদ্ধ আগামী রচনায় রাখছে ভূমিকা।’ বিশিষ্ট শিক্ষাবিদ মো. শওকত আলীকে নিয়ে কবিকণ্ঠের সুহৃদ আড্ডায় বক্তরা এমন অভিমত ব্যক্ত করেন। লন্ডনের কবি নজরুল সেন্টারে ২৮ জানুয়ারি সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বসেছিল সুধিজনদের মিলমেলা। উপস্থিত ছিলেন বাঙালি কমিউনিটির কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সংস্কৃতিকর্মীসহ নানা পেশার গুণীজন। তাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন শওকত আলী। হয়েছেন সকলের শ্রদ্ধা ভালোবাসায় আপ্লুত। কবিকণ্ঠের কর্ণধার কবি হামিদ মোহাম্মদের পরিচালনায় এবং চ্যানেল এসের নিউজ প্রেজেন্টার, বাচিক শিল্পী মুনিরা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সাংবাদিক মতিয়ার চৌধুরী, লেখক ময়নূর রহমান বাবুল ও উর্মি মাজহার। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষাবিদ শওকত আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ক্ষুদেমনি আফরা খন্দকার ও ইলহাম খন্দকারসহ অন্যান্যরা। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সাংবাদিক ও নারীনেত্রী নিলুফা ইয়াসমীন হাসান এবং তার জীবনী পাঠ করেন কবি সৈয়দ হিলাল সাইফ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্কৃতিকর্মী ও নাট্য ব্যক্তিত্ব আরিফুর খন্দকার। মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা ও মুনিরা পারভীন সম্পাদিত 'শিক্ষাব্রতী শওকত আলী' স্মারক গ্রন্থটি অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে তুলে দেয়া হয় । মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান তার বক্তব্যে বলেন- মোঃ শওকত আলীর মতো শিক্ষক পাওয়া বিরল,তিনি একটানা ৫২ বছর শিক্ষকতা করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন । এই গুণী ব্যক্তিকে অভিবাদন ! বিভিন্ন ভাষায় পারদর্শী শওকত আলীর কাছ থেকে ফার্সী কবিতা শোনার অনুরোধ করেন। কবি ময়নূর রহমান বলেন, তার চাচা সব সময় দুজন মানুষের কথা বলতেন। এবং অনুপ্রেরণা দিতেন তাদের মত হতে। সে দুজন মানুষ হলেন প্রফেসর মোহাম্মদ আলী ও মো. শওকত আলী। মো. শওকত আলীর ছাত্র মতিয়ার চৌধুরী আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার প্রিয় শিক্ষককে কাছে পেয়ে তার পা ছুঁয়ে সালাম করেছি, এই সৌভাগ্য আমার কোনদিন হবে তা ভাবতে পারিনি। বিশিষ্ট টিভি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উর্মি মাজহার বলেন, এমন একজন গুণী লোকের সান্নিধ্য পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। অনুষ্ঠানে আকর্ষণীয় বক্তব্য রাখেন শওকত আলীর সহধর্মিণী শাহানা সুলতানা শেলী। তিনি বলেন, সংসার জীবনে রাগগোসা হওয়া স্বাভাবিক ঘটনা। আমাদের মাঝেও হতো। তবে, আমি রাগ করলে তিনি রাগ না করে গান বা কবিতা আবৃত্তি জুড়ে দিতেন। কখনো গেয়ে উঠতেন ‘নেশা লাগিল রে বাকা দুনয়নে নেশা লাগিল’ এই অমর গান। কখনো ‘ওগো প্রিয়ে তোমার বিরহে নাহি দহে/ যাহার হৃদয় এতো অন্ধ আঁখি বলো/ কার যে তোমার দেখা নাহি পায়’। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মুজিবুল হক মনি। সব্যসাচী কবি সৈয়দ শামসুল হকের‘ আমার পরিচয়’ কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী ইয়াসমীন মাহমুদ পলিন। অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই শিক্ষাব্রতী মো. শওকত আলীর বক্তব্য শোনার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। মো. শওকত আলীর বড় ভাই প্রফেসর মোহাম্মদ আলীরও স্মৃতি উঠে আসে অনেকের আলোচনায়। মোহাম্মদ আলী ও শওকত আলী দুই ভাই ছিলেন কৃতী শিক্ষার্থী ও শিক্ষাবিদ। মোহাম্মদ আলী দুই হাতে এক সাথে সমান তালে লিখতে পারতেন সে কথাটি অনেকটা কিংবদন্তী হিসাবে এখনো বাংলাদেশে চালু রয়েছে। এছাড়া তিনি অলথ্রো ফার্স্ট ক্লাশ অর্জনকারি স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থী ছিলেন। আর শওকত আলী সহস্রাধিক ফার্সী শের, কবিতাসহ গদ্যও অনর্গল মুখস্ত বলতে পারেন। উপস্থিত সুধীজনের বক্তব্যের পরপরই মো. শওকত আলী বক্তব্য দিতে উঠেন। সবাই বসে বলার অনুরোধ করলেও তিনি দাঁড়িয়ে বলতে স্বচ্ছন্দ্য বোধ করেন। কারণ, তিনি সমগ্র শিক্ষকতা জীবনেই দাঁড়িয়ে ক্লাশে বক্তব্য রাখতেন। হেঁটে হেঁটে ক্লাশের চর্তুদিকে ঘুরে ঘু্রে সব ছাত্র তাঁর কথা যাতে মনযোগ সহকারে শুনতে পারে, সে রকম পড়াতেন। সেই অভ্যাসই রয়ে গেছে। তিনি বললেন, আমি যথেষ্ট শক্ত আছি, দাঁড়িয়েই বলবো। তিনি আনুসঙ্গিক বক্তব্য রাখার পরেই আবৃত্তি ও মুখস্ত পাঠ শুরু করেন। প্রথমে ফার্সী কবিতা, এরপর একে একে উর্দু, বাংলা ও ইংরেজী কবিতা ও সংস্কৃত শ্লোক মুখস্ত বলে যান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি আল্লামা ইকবাল, মধুসুদন দত্ত এর কবিতা, মীর মোশাররফ হোসেনের বিষাদসিন্ধু, সুসাহিত্যিক বরকত উল্লা থেকে পাঠ করেন। এক নাগাড়ে তাঁর পাঠ ও আবৃত্তি মুগ্ধ হয়ে শোনেন হলভর্তি শ্রোতৃবৃন্দ।তিনি তাঁর একমাত্র ভগিনী শিক্ষিকা মরিয়ম খাতুন সম্পর্কে বলেন, সুন্দর হাতের লেখার জন্য তখনকার সমগ্র আসামে স্বর্ণপদক পান তিনি। তিনি বলেন, আমরা সুন্দর হাতের লেখার উৎসাহ পেয়েছি তার নিকট থেকে। অনুষ্ঠানে কবিকণ্ঠের পক্ষ থেকে একটি ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করে সম্মাননা জানানো হয়। ক্রেস্ট হস্তান্তর ও উত্তরী পরিয়ে দেন কবি নিলুফা ইয়াসমীন হাসান, কবি হামিদ মোহাম্মদ, আবু মুসা হাসান ও মতিয়ার চৌধুরী। উপস্থিত সুধীজনের মধ্যে উপহার প্রদান করেন বাংলাপোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব এম এ গণি ও তার গুণমুগ্ধ ছাত্রছাত্রীসহ আরো অনেকে। আড্ডায় আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, রাজনীতিক আঞ্জুমানারা অঞ্জু, শিক্ষাবিদ আবদুল বাসিত চৌধুরী, লেখক আনোয়ার শাহজাহান, কবি মো. মোসাইদ, সংস্কৃকিকর্মী আ ন ম নেসওয়ার, লেখক ও প্রকাশক মোহাম্মদ নওয়াব আলী, ব্রিটিশ বাংলাদেশী টিচার্চ এসোেেসাসিয়েশনের ট্রেজারার প্রফেসর মিসবাহ কামাল আহমদ, নিউজ প্রেজেনটার মীর আবদুর রহমান, কমিউনিটি নেতা আবদুল বাছির, যুবনেতা জামাল আহমদ খান, সাংবাদিক শাহ বেলাল রহমান, সংস্কৃতিকর্মী নুরুল ইসলাম,নাট্যকর্মী হেলেন ইসলাম, সংবাদ পাঠক লুতফুননেহার বেবী, কমিউনিটি একটিভিস্ট উমা উষা, নাট্যকর্মী শামসুদ্দিন আহমদ, প্রফেসর মিসবাহ, খায়রুজ্জামান সানি, আবৃত্তিশিল্পী শতরুপা চৌধুরী, টিটন শিকদার, শাহ সাদেক মিঠু, লীনা সাদিক ও শাহেদা। স্বজনদের মধ্যে জুবায়ের আহমদ সুহেল, সাজনা বেগম, সাবিনা সুলতানা জলি, রাসেল আলী, শামীমা নাসরীন পপি, তোফা জামানসহ আরো অনেকে। প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলের ফয়ছল মাহমুদ, মাসুদ আহমদ, কিটন আহমদ। শিক্ষাবিদ শওকত আলীর পুত্র তারেক ইকবাল দীপ, পুত্রবধু নাসরীন সুলতানাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিডিয়া পার্টনার ছিলেন চ্যালেন এস, এটিএন বাংলা ও এনটিভি। সবশেষে আপ্যায়নের মাধ্যমে আড্ডার সমাপ্তি টানা হয়। বহুদিন মনে রাখার মত একটি বিরল অনুষ্ঠান আয়োজনের জন্য উপস্থিত সুধীজন ধন্যবাদ দেন কবিকণ্ঠ ও সংশ্লিষ্টদেরকে। উল্লেখ্য, বাচিকশিল্পী মুনিরা পারভীন আড্ডার মধ্যমনি মো. শওকত আলীর জ্যেষ্ঠ কন্যা। অনুষ্ঠান সঞ্চালনার ফাঁকে ফাঁকে মুনিরা পারভীন তার পরিবার থেকে শেখা উদ্দীপনামূলক অনেক গল্প বলেন। এবং জীবনের প্রথম যে কবিতাটি আবৃত্তি করেন, সেটি এক পর্যায়ে পাঠ করে শোনান। মুনিরা পারভীন পারিবারিক ঐতিহ্য অনুযায়ী সুন্দর হাতের লেখার জন্য বাংলাদেশে জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছেন। এছাড়া পারিবারিক ঐতিহ্যই তার বাচিক শিল্পী হয়ে ওঠার পেছনের প্রধান চালিকাশক্তি বলে উল্লেখ করেন তিনি।