ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

এবার তুরস্কে জাহাজ রফতানি করছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম

এবার তুরস্কে জাহাজ রফতানি করছে বাংলাদেশ

বাংলাদেশের বেসরকারি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড এবার তুরস্কে রপ্তানি করছে সাড়ে পাঁচ হাজার ডেডওয়েট টনের (ডিডব্লিউটি) অত্যাধুনিক বহুমুখী জাহাজ ‘ওয়েস ওয়্যার’।

রবিবার (৭ সেপ্টেম্বর) জাহাজটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে তুরস্কের সুপরিচিত প্রতিষ্ঠান ‘নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড’-এর কাছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিজ সেন।

শনিবার নৌপরিবহন মন্ত্রণালয় ও আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে অবস্থিত নিজস্ব ঘাঁটি থেকে জাহাজটি রপ্তানি করা হচ্ছে।

আনন্দ শিপইয়ার্ড, যেটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান, জানিয়েছে— ‘ওয়েস ওয়্যার’ আন্তর্জাতিক মানসম্পন্ন নকশা ও প্রযুক্তিতে নির্মিত। জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট, গভীরতা ২৫ ফুট। এটি ২,৭৩৫ হর্সপাওয়ার ইঞ্জিনে চালিত এবং প্রতি ঘণ্টায় ১২ নট গতিতে ৫,৫০০ টন পণ্য পরিবহনে সক্ষম। ইস্পাত কয়েল, কয়লা, সার, খাদ্যশস্য থেকে শুরু করে রাসায়নিক পদার্থ পরিবহনের জন্যও এটি উপযোগী।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের এনজিয়ান শিপিং কোম্পানি লিমিটেডে ৬,১০০ ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন জাহাজ রপ্তানি করে, যা সে সময় বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া অন্যতম বৃহৎ জাহাজ ছিল।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় জাহাজ নির্মাণশিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হলে গভীর সমুদ্রে মাছ আহরণ ও রপ্তানি থেকে বছরে ২ বিলিয়ন ডলার আয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সমুদ্রভিত্তিক রাসায়নিক শিল্প স্থাপন করে শৈবাল ও জলজ উদ্ভিদ থেকে ঔষধশিল্পের কাঁচামাল উৎপাদন সম্ভব, এতে কাঁচামাল আমদানি নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

আনন্দ শিপইয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দেশি-বিদেশি ক্রেতাদের কাছে ৩৫০টিরও বেশি জাহাজ সরবরাহ করেছে। ২০০৮ সালে ডেনমার্কে কন্টেইনার জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানির মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়। এরপর জার্মানি, নরওয়ে, মোজাম্বিক, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে জাহাজ রপ্তানি করেছে।

প্রতিষ্ঠানের কারিগরি পরিচালক ড. নাজমা নওরোজ বলেন, “জাহাজটির সব ধরনের যান্ত্রিক ও সমুদ্র পরীক্ষা সম্পন্ন হয়েছে। সি ট্রায়াল শেষ হওয়ায় ক্রেতার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আয়োজন করা হয়েছে।”