ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

ইংল্যান্ডের প্রাইমারী স্কুলগুলোতে আপাতত ক্লাস চালু হচ্ছে না

প্রকাশিত: ১১ জুন ২০২০, ০৪:৩৬ এএম

ইংল্যান্ডের প্রাইমারী স্কুলগুলোতে আপাতত ক্লাস চালু হচ্ছে না
করোনা বিপর্যয়ের কারনে গত মার্চ মাস থেকে যেমন লকডাউন শুরু হয়েছে সারা ব্রিটেনে, ঠিক সেভাবেই বন্ধ রয়েছে ব্রিটেনের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে মে মাসের শেষ দিকে ব্রিটেন কিছুটা শিথিল হলে গত ১জুন থেকে ইংল্যান্ডে প্রাইমারী স্কুলের কিছু ক্লাস শুরু হয়। এরই ধারাবাহিকতায় এবারের সামার হলিডেতে চার সপ্তাহ স্কুল খোলার পরিকল্পনা নিয়েছিল ব্রিটেনের শিক্ষা বিভাগ। কিন্তু করোনা পরিস্তিতির আশানুরুপ অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীদের ভর্তি ব্যাপারে স্কুলগুলোকে আরো নমনীয় হওয়ার পরমর্শ আসে। এমনকি স্কুলের প্রধান শিক্ষকরাও স্কুল খোলার পক্ষে মতামত দেননি। এরকম আলোচনা-সমালোচনার মুখে ব্রিটেনের স্কুল খোলা নিয়ে নতুন সিদ্ধান্তের ঘোষনা দিল সরকার। এডুকেশন সেক্রেটারী গ্যাভিন উইলিয়ামসন মঙ্গলবার (৯জুন) নিশ্চিত করেছেন যে জুলাইয়ে বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে চার সপ্তাহের জন্য সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেয়ার পূর্বে নেয়া পরিকল্পনা আপাতত বাতিল করেছে। হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক গতকাল নিয়মিত প্রেসব্রিফিংয়ে বলেছিলেন ইংল্যান্ডের সেকেন্ডারী স্কুলগুলো সেপ্টেম্বরের আগে পুরোপুরি চালু করা সম্ভব নয়। আংশিকভাবে এবং সিমীত সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে সেকেন্ডারী স্কুলের গুরুত্বপূর্ন ক্লাস হওয়ার প্রক্রিয়া চলছে।আর এরকম অবস্থার মধ্যেই প্রাইমারী স্কুলের সকল ক্লাস পুরোপুরি বন্ধ রাখার নতুন সিদ্ধান্ত আসে গতকাল । উল্লেখ্য মার্চ মাস থেকে স্কুল বন্ধ থাকলেও ফ্রন্ট লাইন কর্মীদের সন্তানেরা স্কুলে যাওয়ার সুযোগ ছিলো। এদিকে গত ১জুন থেকে রিসেপশন, ইয়ার ওয়ান ও ইয়ার সিক্স এর শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সুযোগ পায়। যদিও বহু বাবা-মা তাদের সন্তানদের স্কুলে দিতে অনিহা প্রকাশ করেছেন শুরু থেকেই।