ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

অলি-মিঠু-টিপু প্যানেলের সমর্থনে বিসিএ লন্ডন রিজিওনের নির্বাচনী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০৫:২৯ এএম

অলি-মিঠু-টিপু প্যানেলের সমর্থনে বিসিএ লন্ডন রিজিওনের নির্বাচনী সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএর দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে ১৫ ডিসেম্বর বৃহম্পতিবার নর্থ লন্ডনের এর ব্রামলি রোডের করিয়ান্ডা রেষ্টুরেন্টে বিসিএ লন্ডন রিজিওনের ক্যাটারারদের উদ্যোগে অলি-মিঠু-টিপু  নেতৃত্বধীন সাফরন প্যালনের সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বিসিএর লন্ডনের রিজিওনের সেক্রেটারি ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ফয়জুল হকের সঞ্চালনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন নর্থ লন্ডন রিজওনের প্রবীণ সদস্য ও কেন্দ্রীয় সহ-সভাপতি মুহিবুর রহমান মুহিব।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্যাটারার সাইফুল ইসলাম । অনুষ্ঠানটি আয়োজন করেন করিয়েন্ডা রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী বিশিষ্ট ক্যাটারার বদরুল হক,ফখরুল ইসলাম ও মাহবুব আলম। এক্সেল এন্ড সাকসিড - শ্লোগাণে অলি-মিঠু-টিপু প্যালেনের ২৪ দফা অঙ্গীকার এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বিসিএর সিনিয়র সহ সভাপতি অলি খান, সেক্রেটারী জেনারেল পদপ্রার্থী ও বিসিএর সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, চীফ ট্রেজারার পদপ্রার্থী ও বিসিএর সিনিয়র সহ সভাপতি টিপু রহমান, বিসিএর অরগেনাইজিং সেক্রেটারী প্রার্থী ফরহাদ হোসেন টিপু,সিনিয়র সহ সভাপতি গোলাম রব্বানী,আব্দুল খালিক চৌধুরী,কালচারাল সেক্রেটারী নাসির উদ্দিন, ডেপুটি সেক্রেটারী জেনারেল কাউন্সিলার মুজিবুর রহমান ঝুনু, বিসিএ স্পোর্টস সেক্রেটারী ময়জুল কামালী,বিসিএ রিজিওনের কনভেনর জাকির চৌধুরী,লন্ডন রিজওনের কোষাধ্যক্ষ আক্তার হোসেন,বিসিএ লন্ডন রিজিওনের সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া,ক্যাটারার  সাব উদ্দিন, আব্দুর রহমান নাজ,কাউন্সিলার আমিরুল ইসলাম,ক্যাটারার রায়হান রাজা নাসিম,ব্যবসায়ী বিজয় সুজান,আব্দুল মুকিত,ক্যাটারার সাম হক, শামীম আহমদ,মোহাম্মদ আবু নছর প্রমুখ। বক্তাগণ আগামী ৫ মার্চ ২০২৩ অনুষ্ঠিতব্য বিসিএর নির্বাচনে অলি-মিঠু-টিপু প্যানেলকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার অনুরোধ জানিয়ে বলেন, ব্রিটেনের ভয়াবহ অর্থনৈতিক মন্দার সময়ে কারী শিল্প শতাব্দির সবচেয়ে কঠিন সময় পার করছে। এই সংকট সময় মোকাবেলা করে কারী শিল্পের সমস্যাগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে অব্যাহত লবিং ও দাবী বাস্তবায়নে দরকার অভিজ্ঞ লীডারশীপ নেতৃত্ব। সাংগঠনিক কাজে অভিজ্ঞ, মেধাবি এবং চ্যালেঞ্জিং সিদ্ধান্ত বাস্তবায়নে অলি-মিঠু-টিপু প্যানেলকে ভোট দিয়ে কারী ইন্ড্রাস্ট্রির জন্য কাজ করার সুযোগ করে দিতে বিসিএর মেম্বারদের প্রতি অনুরোধ জানানো হয়। আমাদের লক্ষ্য কারী ইন্ড্রাস্ট্রির জন্য একটি শক্তিশালী ভয়েস তুলে ধরা- উল্লেখ করে অলি-মিঠু-টিপু প্যানেলের বক্তারা বলেন, বিসিএ সদস্যদের সক্রিয় অংশগ্রহন এবং সহযোগিতা নিয়ে বিশেষ করে বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রির জন্য কাজ করাই আমাদের অন্যতম প্রত্যয়। প্রসঙ্গত ১৯৬০ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রির প্রতিনিধিত্বমূলক সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ কারী শিল্পের নানা সম্ভাবনা, সমস্যা ও দাবী দাওয়া চিহ্নিত করে তা বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ে লবিং ও মূলধারায় এই শিল্পের আলোকিত দিকগুলো তুলে ধরতে ধারাবাহিকভাবে কাজ করছে।