ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

প্রথম ব্রিটিশ বাংলাদেশি আখি রহমান এভারেস্ট জয় করেছেন

প্রকাশিত: ১৩ মে ২০২২, ০৩:৩৩ পিএম

প্রথম ব্রিটিশ বাংলাদেশি আখি রহমান এভারেস্ট জয় করেছেন
সিলেটে জন্ম নেয়া বিশ্ব জুড়ে আখি রহমান নামে পরিচিত বাংলাদেশি-ব্রিটিশ নাগরিক আখলাকুর রহমান পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। শুধু প্রথম ব্রিটিশ বাংলাদেশিই নন, আখি রহমান হলেন প্রথম ব্রিটিশ মুসলিম যিনি এ শৃঙ্গ জয় করলেন । নেপাল সময় সকাল সাড়ে সাতটায় তিনি চূড়ায় পৌঁছান। এ উপলক্ষে ইতিপূর্বে 'চ্যানেল এস'এর 'আর এফ এস' স্বেচ্ছাসেবী সংস্থা'র (চ্যারেটি) মাধ্যমে বিশ্বজুড়ে রিফিউজি দের সহযোগীতা করতে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন আখি রহমান। গত ১১ এপ্রিল  ওল্ডহ্যাম থেকে নেপালের উদ্দেশ্যে এই দুঃসাহসিক এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন ব্রিটেনের ওল্ডহ্যামে বসবাসরত ৩৯ বছর বয়সি আখি রহমান । আখি রহমান সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে। মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান ইংল্যান্ডে। স্ত্রী হেনা রহমান ও পরিবারের লোকজনের উৎসাহে তিনি এবার এভারেস্ট জয়ের পথে যাত্রা করেন। পর্বতারোহী আখি রহমান তিন সন্তানের জনক। ২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তানজিনিয়ার সর্বোচ্চ পর্বত (উচ্চতা ৫৮৯৫ মিটার) কিলিমানজারো জয় করে চিহ্ন আাঁকেন প্রথম সাফল্যের। পরে এ বছরেই ফ্রান্সের সর্বোচ্চ (৪৮১০ মিটার) পর্বত মন্ট ব্লংক, এবং অক্টোবরে নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ (চ্যালেন্জ নিয়ে) হয়ে ২৪ ঘন্টার মধ্যে রশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রস জয় করেন। এরপর ২০২১ সালে পৃথিবীর একটা দুর্গম পর্বত নেপালের হিমালয় আমাদা ব্ল্যাম জয় করেন তিনি। উচ্চতায় যা ৬৮৫৬ মিটার। মাত্র তিন-চার বছর আগে পর্বত আরোহণ শুরু করে ইতিমধ্যে এভাবেই তিনি পৃথিবীর বিভিন্ন দেশের ছোট-বড় অনেক পর্বত আরোহণ করেছেন এবং জয় করেছেন । এবার তিনি গেছেন এভারেষ্ট জয়ে । ১১ এপ্রিল নেপালের মাউন্ট এভারেষ্ট জয়ের জন্য তিনি যাত্রা শুরু করেছেন । যুক্তরাজ্যের কোন বাংলাদেশী এমনকি কোন মুসলিম এখন পর্যন্ত ৮৮৪৮ মিটার উঁচু এভারেষ্ট জয়ের দুঃসাহসী অভিযানে এখন পর্যন্ত আরোহণ করতে পারেন নি।