ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন মেধাবী শিক্ষার্থী তাহসিন জাহান আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল কম্বোডিয়ায় গিয়ে বিপদে ১৬ হাজার বাংলাদেশি, স্ক্যাম সেন্টারে ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট কবে আসবে, জেনে নিন কুয়েত দূতাবাসে প্রবাসীদের অভিযোগ ও সমাধানে গণশুনানি মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ সেই রাত-ছাত্রনেতাদের হাতে শিশুর পোষা ছাগল চুরি ও জবাই ইংল্যান্ডে স্কুলের খাবারে ডিপ ফ্রায়েড ফুড নিষিদ্ধ, নতুন নিয়ম ২০২৭ থেকে মিষ্টি খাবার কমালেও কমে না লোভ বা স্বাস্থ্যঝুঁকি: গবেষণা দুবাইতে বিগ টিকিটে লাখপতি প্রবাসী রফিকুল মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক, বৈধতার প্রশ্ন টরন্টোতে প্রবীণদের জন্য ডিজিটাল স্কিলস ও অনলাইন সেফটি সেমিনার যুক্তরাজ্যের প্রবাসীরা কেন হজে যান বাংলাদেশ হয়ে, ঝুঁকি কোথায় আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০১:৪০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের
সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত . আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে তারেক রহমান মালয়েশিয়া চীন সফর করেছেন। তাঁর ভারত সফর নিয়ে আলোচনা চললেও সেই সূচি এখনো চূড়ান্ত হয়নি।

পারিবারিক ধারাবাহিকতায় সৌদি সম্পর্ক

তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই বাংলাদেশ-সৌদি সম্পর্কের ভিত্তি রচিত হয়। ১৯৭৫ সালের ১৬ আগস্ট সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়, আর ১৯৭৭ সালে তৎকালীন সৌদি বাদশা খালিদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে সৌদি আরব সফরে যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই সফরে তিনি বাদশাকে উপহার হিসেবে দেন ওষধিগুণসম্পন্ন নিম গাছের চারা, যা পরবর্তীতে হাজার হাজার সংখ্যায় সৌদি আরবে পাঠানো হয়। ১৯৮৩-৮৪ সালে সৌদি সরকার আরাফাত ময়দানে ব্যাপকভাবে এই নিমগাছ রোপণ করে, যা আজও 'জিয়া ট্রি' বা 'জিয়া সাজারাহ' নামে পরিচিত এবং হজযাত্রীদের রোদের তাপ থেকে ছায়া দিয়ে আসছে।

পরবর্তীতে তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেও এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকে। ২০১২ সালে তিনি সৌদি রাজ পরিবারের আমন্ত্রণে সৌদি আরব সফর করে ওমরাহ পালন করেন এবং তৎকালীন সৌদি প্রতিরক্ষামন্ত্রী সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজারের সংকট নিয়ে আলোচনা করেন।

বিনিয়োগ, জনশক্তি জ্বালানি সহযোগিতার সম্ভাবনা

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান আমন্ত্রণ সম্ভাব্য সফর দুই দেশের সম্পর্ককে অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। সৌদি আরবে বর্তমানে লাখো বাংলাদেশি প্রবাসী শ্রমিক কর্মরত, যাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির একটি বড় স্তম্ভ। পাশাপাশি সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দক্ষ জনশক্তি বিনিয়োগ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি তেলখাতে সহযোগিতার বিষয়টিও দুই দেশের আলোচ্যসূচিতে গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পিতা-মাতার সময়ে গড়ে ওঠা এই ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় তারেক রহমানের সম্ভাব্য সৌদি সফর দুই দেশের কূটনৈতিক অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন বিশ্লেষকরা।