ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন মেধাবী শিক্ষার্থী তাহসিন জাহান আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল কম্বোডিয়ায় গিয়ে বিপদে ১৬ হাজার বাংলাদেশি, স্ক্যাম সেন্টারে ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট কবে আসবে, জেনে নিন কুয়েত দূতাবাসে প্রবাসীদের অভিযোগ ও সমাধানে গণশুনানি মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ সেই রাত-ছাত্রনেতাদের হাতে শিশুর পোষা ছাগল চুরি ও জবাই ইংল্যান্ডে স্কুলের খাবারে ডিপ ফ্রায়েড ফুড নিষিদ্ধ, নতুন নিয়ম ২০২৭ থেকে মিষ্টি খাবার কমালেও কমে না লোভ বা স্বাস্থ্যঝুঁকি: গবেষণা দুবাইতে বিগ টিকিটে লাখপতি প্রবাসী রফিকুল মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক, বৈধতার প্রশ্ন টরন্টোতে প্রবীণদের জন্য ডিজিটাল স্কিলস ও অনলাইন সেফটি সেমিনার যুক্তরাজ্যের প্রবাসীরা কেন হজে যান বাংলাদেশ হয়ে, ঝুঁকি কোথায় আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত

বানু মুশতাক পেলেন বুকার পুরস্কার

প্রকাশিত: ২১ মে ২০২৫, ১২:৪৮ পিএম

বানু মুশতাক পেলেন বুকার পুরস্কার

চলতি বছরের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক। তাঁর লেখা ছোটগল্পের সংকলন হার্ট ল্যাম্প–এর জন্য গতকাল মঙ্গলবার তাঁকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে বানু মুশতাক এ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, “এ সম্মান আমি ব্যক্তি হিসেবে নয়, বরং এমন এক কণ্ঠস্বর হিসেবে গ্রহণ করছি, যা আরও বহু কণ্ঠের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়েছে।”

৭৭ বছর বয়সী বানু মুশতাক লেখালেখি করেন কান্নাড়া ভাষায়। এই ভাষার কোনো লেখক হিসেবে তিনিই প্রথম আন্তর্জাতিক বুকার পুরস্কার অর্জন করলেন। ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের বাসিন্দা বানু মুশতাক নারী অধিকার রক্ষা ও বৈষম্যবিরোধী আইনি লড়াইয়ে সুপরিচিত।

হার্ট ল্যাম্প–এর ইংরেজি অনুবাদ করেছেন দীপা ভাস্তি। গল্প নির্বাচনেও তিনি লেখককে সহযোগিতা করেছেন। সংকলনে অন্তর্ভুক্ত ১২টি গল্প ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে প্রকাশিত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৭ হাজার ডলার) অর্থমূল্যের এ পুরস্কার বানু মুশতাক অনুবাদক দীপা ভাস্তির সঙ্গে সমানভাবে ভাগ করে নেবেন।

বিচারকমণ্ডলীর সভাপতি ম্যাক্স পোর্টার বইটিকে ইংরেজি পাঠকদের জন্য “সত্যিকারের নতুন কিছু” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এটি এক বিপ্লবাত্মক অনুবাদ, যা ভাষার গতি ও ধারা বদলে দেয়, ইংরেজির বিভিন্ন রূপে নতুন মাত্রা ও স্পর্শ যুক্ত করে। এটি অনুবাদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে এবং বিস্তৃত করে।”

জুরি বোর্ডের অন্য সদস্যদের মতে, বইয়ের গল্পগুলো দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনযাত্রার বাস্তবচিত্র তুলে ধরে। বিশেষ করে নারী ও কিশোরীদের অভিজ্ঞতা এতে গুরুত্ব পেয়েছে।

পুরস্কার গ্রহণের সময় বানু মুশতাক বলেন, “আমার গল্পগুলোর কেন্দ্রে রয়েছেন নারীরা। ধর্ম, সমাজ ও রাজনীতি কীভাবে তাঁদের কাছ থেকে নিঃশর্ত আনুগত্য দাবি করে এবং এর ফলে তাঁরা কীভাবে নিষ্ঠুরতার শিকার হন—সেসবই আমি গল্পে তুলে ধরার চেষ্টা করেছি।”

দক্ষিণ ভারতের কর্ণাটকের বাসিন্দা এই লেখিকা একই সঙ্গে একজন আইনজীবী ও অ্যাক্টিভিস্ট। মিজ মুশতাক কর্নাটকের একটি ছোট শহরের মুসলমান অধ্যুষিত এলাকায় বড় হয়েছেন। অন্য প্রতিবেশীদের মতোই তিনি স্কুলে উর্দুতে কুরআন পড়তে শিখেছিলেন। কিন্তু তার সরকারি কর্মচারী বাবা চাইতেন তাকে উচ্চশিক্ষিত করে তুলতে। তাই আট বছর বয়সে মিজ মুশতাককে ভর্তি করা হয় কন্নড় মাধ্যম স্কুলে। তার বয়সী অন্য মেয়েদের যখন বিয়ে হয়ে যাচ্ছে, তারা সন্তানের জন্ম দিচ্ছে, তখন মিজ মুশতাকস্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হচ্ছেন। নিজের পছন্দ করা পুরুষটিকেই তিনি ২৬ বছর বয়সে বিয়ে করেন। বিয়ের বছর খানেক পরে তার প্রথম ছোট গল্প ছাপা হয় একটি স্থানীয় পত্রিকায়। ভালবেসে বিয়ে করলেও শ্বশুরবাড়িতে তাকে বোরখা পড়তে বাধ্য করা হত, ঘরের কাজ করতে বলা হত। জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মিজ মুশতাক একবার নিজের গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার নিজের কথায়, “আমার স্বামী কিছু একটা আন্দাজ করে জড়িয়ে ধরেন, দেশলাইয়ের বাক্সটা নিয়ে নেন। আমাদের সন্তানকে পায়ের কাছে রেখে কাতর ভাবে বলেছিলেন, আমাদের ছেড়ে যেও না।“ মিজ মুশতাকের লেখার ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র একবার লিখেছিল, ''মূলধারা ভারতীয় সাহিত্যে মুসলমান নারীদের আসলে একটা রূপক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে – যারা হয় নিঃশব্দে সহ্য করে যায় অথবা ব্যঙ্গ শুনতে হয়। মিজ মুশতাকের লেখা এই দুই ধরনের চরিত্রকেই বর্জন করে। তার চরিত্রগুলি মানিয়ে চলে, কখনও আলোচনা করে এগোতে চায়, কখনও আবার বিদ্রোহ করে বসে। তবে সেগুলো এমন চরিত্র না, যারা সংবাদপত্রের শিরোনাম হয়ে উঠতে পারে,” লিখেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস। লেখালেখির জন্য বানু মুশতাকের বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছিল এবং একবার এক ব্যক্তি চাকু দিয়ে আক্রমণও করেছিল। তবে তার স্বামী তখন তাকে বাঁচান। “ধর্মের পুরুষতান্ত্রিক ব্যাখ্যাকে আমি এক নাগাড়ে চ্যালেঞ্জ জানিয়ে এসেছি। এগুলোই আমার লেখার মূল বিষয়,” দ্য উইক পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেছিলেন মিজ মুশতাক।