ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন মেধাবী শিক্ষার্থী তাহসিন জাহান আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল কম্বোডিয়ায় গিয়ে বিপদে ১৬ হাজার বাংলাদেশি, স্ক্যাম সেন্টারে ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট কবে আসবে, জেনে নিন কুয়েত দূতাবাসে প্রবাসীদের অভিযোগ ও সমাধানে গণশুনানি মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ সেই রাত-ছাত্রনেতাদের হাতে শিশুর পোষা ছাগল চুরি ও জবাই ইংল্যান্ডে স্কুলের খাবারে ডিপ ফ্রায়েড ফুড নিষিদ্ধ, নতুন নিয়ম ২০২৭ থেকে মিষ্টি খাবার কমালেও কমে না লোভ বা স্বাস্থ্যঝুঁকি: গবেষণা দুবাইতে বিগ টিকিটে লাখপতি প্রবাসী রফিকুল মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক, বৈধতার প্রশ্ন টরন্টোতে প্রবীণদের জন্য ডিজিটাল স্কিলস ও অনলাইন সেফটি সেমিনার যুক্তরাজ্যের প্রবাসীরা কেন হজে যান বাংলাদেশ হয়ে, ঝুঁকি কোথায় আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত

যুক্তরাষ্ট্রেও ভুল পথে গাড়ি : প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

যুক্তরাষ্ট্রেও ভুল পথে গাড়ি : প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ভুল পথে আসা একটি গাড়ির ধাক্কায় আরেক গাড়িতে থাকা বাংলাদেশি পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় ভুল পথে আসা গাড়িটির চালকও আহত হয়েছেন। ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন বলে জানিয়েছেন সেখানকার অ্যাটর্নি। শনিবার সন্ধ্যায় মন্টগোমারি কাউন্টির বেথেসডার কাছে ইন্টারস্টেট ২৭০ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মা শামিমা বেগম (৪৬) ও মেয়ে আরিহা জাহিন (২৩)। শামিমার স্বামী ফারুক হোসেন (৬২) ও আরেক কন্যা রুবাইয়া হোসেন (৯) আহত হয়েছেন। ওই পরিবারের গাড়িটি চালাচ্ছিলেন ফারুক।

তাদের বাসা ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ায়। কয়েক বছর আগে বাংলাদেশের বরগুনা থেকে অভিবাসন ভিসায় তারা যুক্তরাষ্ট্রে আসেন।

মেরিল্যান্ডের গেইথার্সবার্গে ইসলামিক সেন্টারে সোমবার জানাজা শেষে নিহতদের সেখানেই দাফন করা হয়েছে।

শেষ বিদায়ের আয়োজনে অংশ নিতে নিউ ইয়র্ক থেকে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম। তিনি জানান, “পুরো পরিবারের এমন পরিণতিতে গোটা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় আহত ফারুক হোসেনের বুকের পাঁজরের ৭টি হাড় ভেঙে গেছে। পিঠেও ব্যাথা পেয়েছেন।রুবাইয়া মাথায় আঘাত পেয়েছে। তাদেরকে মেরিল্যান্ড হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।”

সংবাদমাধ্যম এনবিসিফোর ওয়াশিংটন লিখেছে, মন্টগোমারি কাউন্টির অ্যাটর্নি জন ম্যাককার্থি জানিয়েছেন, শনিবার ইন্টারস্টেট ২৭০-এ ভুল পথে আসা গাড়ির সঙ্গে আরেক গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক মা ও তার মেয়ে নিহতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর পানের কথা স্বীকার করেছেন।

সোমবার ৩২ বছর বয়সী হোসে কাবায়েরো-নোলাসকোর বিরুদ্ধে ওঠা অভিযোগ শোনার পর তাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন এক বিচারক। ওই চালকের বিরুদ্ধে গুরুতর অবহেলাজনিত হত্যা, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে হত্যা এবং মোটরযানের মাধ্যমে মৃত্যুঝুঁকিরমতো আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

অ্যাটর্নি জন ম্যাককার্থি বলেন, “গাড়িটি ভুল পথে যাচ্ছিল। এটা আমরা নিশ্চিতভাবে জানি। অভিযোগপত্রেও সেটি উল্লেখ আছে। তিনি কোথা থেকে মহাসড়কে উঠেছিলেন, কতক্ষণ ধরে ভুল পথে গাড়ি চালাচ্ছিলেন—এগুলো এখনো তদন্তাধীন। তাই আমি কমিউনিটির সবার কাছে বলব, আপনারা যদি ঘটনাটি ঘটতে দেখে থাকেন, তাহলে স্টেট পুলিশকে জানান। কমিউনিটির কাছ থেকে আমরা এমন তথ্য পেতে চাই, যাতে আমরা যতটা সম্ভব সঠিকভাবে ঘটনাটি জানতে পারি। আপনি যদি তাকে মহাসড়কে উঠতে দেখে থাকেন, তাহলে কোথায় দেখেছেন তা আমাদের জানান।”

সোমবার আদালতের বাইরে কাবায়েরো-নোলাসকোর আইনজীবী শ্যারন ডায়মন্ড বলেন, তিনি এল সালভাদরের একজন নির্মাণশ্রমিক। তিনি ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন এবং তার বান্ধবীর সঙ্গে সন্তানের বাবা হতে যাচ্ছেন। তার যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের বিষয়টি জানা যায়নি।

ডায়মন্ড বলেন, “গত রাতে তার সঙ্গে প্রায় দুই ঘণ্টা ফোনে কথা বলেছি। তাকে হতভম্ব মনে হয়েছে; উনি এখনো বিষয়টি নিয়ে মানসিক ধাক্কার মধ্যে আছেন। যা ঘটেছে, তার জন্য তিনি অত্যন্ত অনুতপ্ত—আমি এটাই বলব। তবে এই মুহূর্তে তিনি হতভম্ব।“