ওমানের বানি বুহাসান এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. মহিম (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের স্বজনেরা নিশ্চিত করেছেন। মহিম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর পদুয়া পূর্ব খুরুশিয়া গ্রামের প্রয়াত নুরুল হকের ছেলে। জীবিকার তাগিদে প্রায় সাত বছর ধরে তিনি ওমানে বসবাস করছিলেন। সেখানে তিনি একটি ফুলের দোকান পরিচালনা করতেন।
ফুলের দোকানের সামনে গাড়ির ধাক্কা
নিহতের প্রতিবেশী প্রবাসী তাজুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে মহিম স্থানীয় একটি মার্কেটে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে নিজের ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিন ভাইয়ের সবাই প্রবাসী
পারিবারিক সূত্রে জানা গেছে, মহিমরা তিন ভাই এবং তারা সবাই প্রবাসী। এর মধ্যে এক ভাই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এবং মহিমসহ অপর দুই ভাই ওমানে কর্মরত।
বর্তমানে নিহত প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
-
কম্বোডিয়ায় গিয়ে বিপদে ১৬ হাজার বাংলাদেশি, স্ক্যাম সেন্টারে ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার
-
যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট কবে আসবে, জেনে নিন
-
দুবাইতে বিগ টিকিটে লাখপতি প্রবাসী রফিকুল
-
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক, বৈধতার প্রশ্ন
-
টরন্টোতে প্রবীণদের জন্য ডিজিটাল স্কিলস ও অনলাইন সেফটি সেমিনার