ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন মেধাবী শিক্ষার্থী তাহসিন জাহান আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল কম্বোডিয়ায় গিয়ে বিপদে ১৬ হাজার বাংলাদেশি, স্ক্যাম সেন্টারে ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট কবে আসবে, জেনে নিন কুয়েত দূতাবাসে প্রবাসীদের অভিযোগ ও সমাধানে গণশুনানি মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ সেই রাত-ছাত্রনেতাদের হাতে শিশুর পোষা ছাগল চুরি ও জবাই ইংল্যান্ডে স্কুলের খাবারে ডিপ ফ্রায়েড ফুড নিষিদ্ধ, নতুন নিয়ম ২০২৭ থেকে মিষ্টি খাবার কমালেও কমে না লোভ বা স্বাস্থ্যঝুঁকি: গবেষণা দুবাইতে বিগ টিকিটে লাখপতি প্রবাসী রফিকুল মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক, বৈধতার প্রশ্ন টরন্টোতে প্রবীণদের জন্য ডিজিটাল স্কিলস ও অনলাইন সেফটি সেমিনার যুক্তরাজ্যের প্রবাসীরা কেন হজে যান বাংলাদেশ হয়ে, ঝুঁকি কোথায় আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত

কুয়েত–ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, কমেছে বিমান ভাড়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৬ এএম

কুয়েত–ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, কমেছে বিমান ভাড়া

কুয়েত–ঢাকা রুটে পুনরায় আজ (২৯ আগস্ট) থেকে চালু হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট বন্ধ থাকায় প্রায় ছয় মাস পর এই রুটে আবার নিয়মিত বিমান চলাচল শুরু হলো।

বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালু হওয়ায় কুয়েত–বাংলাদেশ রুটে অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দামও কমতে শুরু করেছে। এতে কুয়েতপ্রবাসী বাংলাদেশি যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।

প্রবাসীদের জন্য কম মূল্যে বিভিন্ন ফেয়ার

বিমানের কান্ট্রি ম্যানেজার বলেন, নিরাপত্তা ইস্যুতে কুয়েত রুটে বিমান বন্ধ ছিল। আজ থেকে পুনরায় চালু হলো জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান। প্রবাসীদের কথা বিবেচনা করে এই রুটে আমরা সবচেয়ে কম মূল্যে বিভিন্ন ফেয়ার চালু করেছি। দেশের রেমিট্যান্স ও রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসীদের বিমানে যাতায়াতের আহ্বান জানান তিনি।

কুয়েতে বাংলাদেশি জাতীয় মিডিয়ার সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

শহিদ সারোয়ার নামের এক প্রবাসী বলেন, বিমান চালু হওয়ায় কুয়েত এয়ারওয়েজ, জাজিরা সহ অন্যান্য বিমান গুলোও ভাড়া কমিয়ে দিয়েছে। বিমানের ভাড়া কম, ব্যাগেজ সুবিধা ভালো। বিমান যদি সঠিক সময়ে যাতায়াত করে তাহলে যাত্রীর চাপ আরও বাড়বে।

বাড়ছে সরাসরি ভ্রমণের সুযোগ

বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় এখন যাত্রীদের সামনে বাড়ছে সরাসরি ভ্রমণের সুযোগ। একই সঙ্গে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় টিকিটের ভাড়াও কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রবাসীরা আশা করছেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়মিত ও নির্বিঘ্নভাবে পরিচালিত হলে কুয়েত–বাংলাদেশ রুটে বিমান ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসবে এবং যাত্রীদের ভোগান্তিও কমবে।

ছয় মাস পর দূর হলো প্রবাসীদের ভোগান্তি

উল্লেখ্য, দীর্ঘদিন বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় কুয়েত থেকে বাংলাদেশগামী যাত্রীদের অনেকেই বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন। বিশেষ করে ছুটির মৌসুম ও জরুরি প্রয়োজনে দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য টিকিটের উচ্চমূল্য ছিল বড় ধরনের ভোগান্তির কারণ। কুয়েত থেকে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালু হওয়ায় প্রবাসীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে।